• ঢাকা
  • শুক্রবার, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ; ১৪ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়া শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিষ্টি তৈরি, দুই কারখানাকে ১ লাখ টাকা জরিমানা


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ১০ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:০০ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়ার শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে দই ও মিষ্টি তৈরি এবং সংরক্ষণের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (১০ আগস্ট) শেরপুর উপজেলার ঘোষপাড়া এলাকায় চৈতি দধি ভান্ডার ও প্রান্ত দধি ভান্ডার কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রতিষ্ঠান দুটিকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।অভিযানকালে দেখা যায়, কারখানা দুটিতে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে দই ও মিষ্টি তৈরি করা হচ্ছে। প্রস্তুত করা দই ও মিষ্টি খোলা অবস্থায় অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ করা হচ্ছিল। এ সময় সংরক্ষিত মিষ্টিতে পোকার অস্তিত্বও পাওয়া যায়।এ ছাড়া খাদ্যকর্মীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ না করার বিষয়টি পরিলক্ষিত হয়। পাশাপাশি পোড়া তেলে খাবার তৈরি করতে দেখা যায়।এসব অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে শেরপুর, বগুড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট চৈতি দধি ভান্ডারকে ৫০ হাজার টাকা এবং প্রান্ত দধি ভান্ডারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।অভিযানে নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল, দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক তাহমিনা আক্তারসহ অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন। সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিল শেরপুর থানা পুলিশের একটি দল।এ সময় অভিযুক্ত প্রতিষ্ঠান দুটিকে সরকারের প্রচলিত আইন ও বিধি মেনে খাদ্য উৎপাদন এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ