• ঢাকা
  • সোমবার, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ৩০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়া ফল ব্যবসায়ী সমিতির নির্বাচন পরিচালনা কমিটি গঠন, পবন চেয়ারম্যান ও লিটন বাঘা সদস্য সচিব


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:৪২ পিএম
বগুড়া ফল ব্যবসায়ী সমিতির নির্বাচন পরিচালনা কমিটি গঠন, পবন চেয়ারম্যান ও লিটন বাঘা সদস্য সচিব
ছবি: সংগৃহীত

বগুড়া ফল ব্যবসায়ী সমিতি (রেজিঃ নং রাজ-২৩৬৯)-এর ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন উপলক্ষে ৫ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। আগামী ২৫ এপ্রিল ২০২৬ তারিখে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।.

সমিতির সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী গঠিত নির্বাচন পরিচালনা কমিটি আগামী ৩০ দিনের মধ্যে সংবিধান মোতাবেক নির্বাচন কার্যক্রম সম্পন্ন করবে। একই সঙ্গে তারা ভোটার তালিকা যাচাই-বাছাই করে সদস্যদের অংশগ্রহণে গোপন ব্যালটের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবে। নির্বাচন পরিচালনা কমিটি আগামী ১ এপ্রিল বুধবার সন্ধ্যা ৭টায় সমিতির কার্যালয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করবে।.

গঠিত কমিটিতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট আইনজীবী, বগুড়া বার সমিতির সদস্য এবং বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল হুদা পবন। সদস্য সচিব করা হয়েছে বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ লিটন শেখ বাঘাকে।.

এছাড়া সদস্য হিসেবে রয়েছেন বগুড়া জেলা ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মুনছুর রহমান, সমিতির সদস্য মোঃ আকতার হোসেন প্রামাণিক এবং সোনা দাস।.

গত ২৯ মার্চ রবিবার সমিতির সভাপতি মোঃ গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক মোঃ তুষার যৌথ স্বাক্ষরের মাধ্যমে এ দায়িত্ব প্রদান করেন।.

.

Ajker Bogura / তাহমিদ জাওয়াদ

এইদিন প্রতিদিন বিভাগের জনপ্রিয় সংবাদ