• ঢাকা
  • রবিবার, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ২১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

আজ বিশ্ব বাবা দিবস


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:৫৮ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আজ বিশ্ব বাবা দিবস। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও দিনটি নানা আয়োজন ও ভালোবাসার মধ্য দিয়ে পালন করা হচ্ছে। প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার বাবাদের প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশের উদ্দেশ্যে এ দিবসটি উদযাপিত হয়।.

পরিবারের অভিভাবক, পথপ্রদর্শক ও নির্ভরতার প্রতীক হিসেবে বাবার অবদান স্মরণ করতেই দিনটির প্রচলন। অনেকেই এদিন বাবাকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্মৃতিচারণ করছেন, কেউবা উপহার ও পারিবারিক আয়োজনের মাধ্যমে দিনটিকে বিশেষ করে তুলছেন।.

বিশ্ব বাবা দিবসের সূচনা হয় যুক্তরাষ্ট্রে। ১৯১০ সালে সোনোরা স্মার্ট ডড নামে এক নারী তার বাবার প্রতি সম্মান জানাতে এ দিবস পালনের উদ্যোগ নেন। পরবর্তীতে এটি বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয়তা লাভ করে।.

জীবনের নানা সংগ্রামে পরিবারের জন্য নীরবে ত্যাগ স্বীকার করা বাবাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের বার্তা নিয়ে পালিত হচ্ছে এবারের বিশ্ব বাবা দিবস।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ