• ঢাকা
  • বুধবার, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

সংসদে দ্বিতীয় যমুনা সেতু বগুড়ায় চেয়েছেন কাজী রফিকুল ইসলাম এমপি


Ajker Bogura ; প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:৩২ এএম
ছবি : কোলাজ
ছবি : কোলাজ

বগুড়া-১ আসনের সংসদ সদস্য আলহাজ কাজী রফিকুল ইসলাম জাতীয় সংসদে বগুড়ার সারিয়াকান্দি হয়ে যমুনা নদীর ওপর দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের জোরালো দাবি তুলে বলেছেন, বর্তমান যমুনা সেতুর ওপর উত্তরবঙ্গের বিপুল যানবাহনের চাপ দিন দিন বাড়ছে এবং বিশেষ করে ঈদসহ বড় ছুটির সময়ে সামান্য দুর্ঘটনায়ও সৃষ্টি হয় দীর্ঘ যানজট, যার ফলে লাখো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। তিনি বলেন, সারিয়াকান্দি হয়ে মাদারগঞ্জ নৌরুটে নতুন সেতু নির্মাণ করা হলে বগুড়া থেকে ঢাকার দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার কমে আসবে, একই সঙ্গে রাজশাহী, রংপুর ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে। এতে কৃষিপণ্য দ্রুত পরিবহন, ব্যবসা-বাণিজ্যের প্রসার, সময় ও অর্থ সাশ্রয় এবং যমুনা সেতুর ওপর চাপ কমে যাবে। একইসঙ্গে তিনি সারিয়াকান্দি ও সোনাতলার চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের নদীভাঙন সমস্যা, শিক্ষা প্রতিষ্ঠান সংকট, রাস্তাঘাটের দুরবস্থা, পুলিশ তদন্ত কেন্দ্র, শস্য হিমাগার এবং বাইপাস সড়ক নির্মাণের প্রয়োজনীয়তার কথাও সংসদে তুলে ধরেন। স্থানীয় নেতারা বলছেন, এই সেতু বাস্তবায়ন হলে শুধু বগুড়া নয়, পুরো উত্তরবঙ্গের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং দীর্ঘদিনের অবহেলিত চরাঞ্চলের মানুষের জীবনমানেও আসবে দৃশ্যমান পরিবর্তন।.

.

Ajker Bogura / ডি আর/ এস এ

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ