• ঢাকা
  • রবিবার, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ০৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ার দুই শিক্ষার্থীর ডবল স্বর্ণ পদক জয়


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ০৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৪৯ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অটোমেটিক ফিশ ব্রিডিং মেশিন উদ্ভাবন করে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের দুই শিক্ষার্থী। সিএসটি বিভাগের ৭ম পর্বের শিক্ষার্থী আবু হোসাইন এবং ইলেকট্রিক্যাল বিভাগের ৫ম পর্বের শিক্ষার্থী নাঈম ইসলাম ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত দুটি আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় অংশ নিয়ে স্বর্ণপদক অর্জন করেছেন।.

তারা Innovation World Cup-2026 এবং International Invention & Innovation Competition-2026-এ নিজেদের উদ্ভাবিত অটোমেটিক ফিশ ব্রিডিং মেশিন উপস্থাপন করেন। মাছের প্রজনন প্রক্রিয়াকে আরও সহজ, কার্যকর ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্য নিয়ে তৈরি এই উদ্ভাবন আন্তর্জাতিক বিচারকদের প্রশংসা কুড়ায়।.

দুই প্রতিযোগিতাতেই তাদের প্রকল্প স্বর্ণপদক অর্জন করে, যা দেশের প্রযুক্তি শিক্ষা ও উদ্ভাবনী সক্ষমতার জন্য একটি গৌরবময় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। তাদের এই সাফল্যে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটসহ জেলার শিক্ষা ও প্রযুক্তি অঙ্গনে আনন্দের ছায়া নেমে এসেছে।.

শিক্ষার্থী দুজনের এ অর্জন দেশের তরুণ উদ্ভাবকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

খোলা-কলাম বিভাগের জনপ্রিয় সংবাদ