• ঢাকা
  • শুক্রবার, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

২০ এপ্রিল বগুড়ার আলতাফুন্নেছা মাঠে জেলা বিএনপির জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান


Ajker Bogura ; প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:৩১ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

 .

আগামী ২০ এপ্রিল বিকেল সাড়ে ৩টায় বগুড়ার ঐতিহ্যবাহী আলতাফুনেছা মাঠে জেলা বিএনপির আয়োজনে এক বৃহৎ জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান।.

 .

জনসভাকে কেন্দ্র করে ইতোমধ্যে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা সভাটি সফল করতে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করছেন। মাঠ প্রস্তুত করা, সমাবেশস্থলের নিরাপত্তা এবং আগত নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হয়েছে।.

 .

দলীয় সূত্রে জানা গেছে, দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন তারেক রহমান। জনসভায় বগুড়া ও আশপাশের জেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ