তার অভিযোগ- আমাদের কাছে তথ্য রয়েছে যে বিজয় নিশ্চিত জেনে পরিকল্পিতভাবে ফলাফল টেম্পারিং করে বিএনপির প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা.
.
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনের নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ করেছেন ১১ দলীয় ঐক্য সমর্থিত ও খেলাফত মজলিস মনোনীত দেয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী এবিএম সিরাজুল মামুন।.
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। .
এবিএম সিরাজুল মামুনের অভিযোগ- নারায়ণগঞ্জ-৫ আসনে দিনভর পরিবেশ ভালো দেখা গেলেও কিছু এলাকায় দেয়াল ঘড়ির এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। ভোট গণনার সময় অনেক কেন্দ্রে এজেন্টদের কক্ষের বাইরে রাখা, সিসিটিভি ফুটেজের আওতার বাইরে ভোট গণনা করা, বাতিল ভোটকে ধানের শীষের ভোট হিসেবে গণনা করা, রেজাল্ট না লিখেই পোলিং এজেন্টদের থেকে রেজাল্ট শিটে স্বাক্ষর নেওয়া সহ আমরা বিভিন্ন অনিয়ম লক্ষ্য করেছি।.
তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলে নারায়ণগঞ্জ-৫ আসনে দেয়াল ঘড়ি মার্কার প্রার্থীকে বিজয়ী হিসেবে দেখা গেলেও, চূড়ান্ত ফলাফল ঘোষণার সময় রহস্যজনকভাবে তা পাল্টে দেওয়া হয়েছে। আমাদের কাছে তথ্য রয়েছে যে বিজয় নিশ্চিত জেনে পরিকল্পিতভাবে ফলাফল টেম্পারিং করে বিএনপির প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। .
আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়ে এবিএম সিরাজুল মামুন বলেন, আমরা এই রহস্যজনক ফলাফলের বিষয়ে জেলা নির্বাচন অফিস এবং প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছি। আমি সংশ্লিষ্ট নির্বাচনি কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি, প্রতিটি কেন্দ্রের সঠিক হিসাব এবং পুনরায় স্বচ্ছতার সাথে ভোট গণনার মাধ্যমে জনগণের প্রকৃত রায় ফিরিয়ে দেওয়া হোক।. .
Ajker Bogura / Md Shourov Hossain
আপনার মতামত লিখুন: