• ঢাকা
  • শুক্রবার, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ০৩ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় কুকুরকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় স্বপন গ্রেফতার, অভিযানে উদ্ধার বার্মিজ চাকু


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:১৮ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়ায় কুকুরকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় স্বপন গ্রেফতার, অভিযানে উদ্ধার বার্মিজ চাকু; অস্ত্র আইনে নতুন মামলা.

বগুড়ায় একটি কুকুরকে নির্মমভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় মোঃ স্বপন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি অত্যাধুনিক বার্মিজ টিপ চাকু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে পৃথকভাবে অস্ত্র আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার (২৯ জুন) দুপুরে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বাওয়া), বগুড়া সদর শাখার আহ্বায়ক সদস্য মোঃ এমরান হোসেন (৩১) জানতে পারেন, বগুড়া মহানগরের কানছগাড়ী ইন্ডিপেন্ডেন্ট হাসপাতালের পশ্চিম পাশের গলিতে একটি কুকুর গুরুতর আহত অবস্থায় পড়ে আছে।
খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে সাদা ও কালো রঙের একটি কুকুরকে ড্রেনের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় দুই ব্যক্তি এস এম সাদিকুল ইসলাম ও রাফিদ ইয়াসাদের সহযোগিতায় কুকুরটিকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য বগুড়ার জলেশ্বরীতলার মহিলা ক্লাব মোড় এলাকার ডা. আকাশ পেটস কনসাল্টেন্সিতে নিয়ে যাওয়া হয়।
পরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, বগুড়া সদরকে বিষয়টি জানানো হলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রায়হান, ভেটেরিনারি সার্জন ডা. লুৎফর রহমান, ডা. আকাশ পেটস কনসাল্টেন্সি এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাজী আশরাফুল ইসলামের সমন্বিত টিম আহত কুকুরটির চিকিৎসা দেন।
ঘটনার পর বিভিন্ন মাধ্যমে জানা যায়, কানছগাড়ী পুকুরপাড় এলাকার মোঃ স্বপন নামে এক ব্যক্তি এ ঘটনার সঙ্গে জড়িত। পরে এ ঘটনায় এমরান হোসেন বাদী হয়ে বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ দিলে মামলা নং-৮৯, তারিখ ২৯/০৬/২০২৬, ধারা-৪২৯ পেনাল কোড ১৮৬০ অনুযায়ী মামলা রুজু হয়।
মামলার তদন্তের দায়িত্ব পাওয়ার পর বগুড়া সদর থানার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনপত্রের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান পরিচালনা করে।
বগুড়া ডিবির অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে বগুড়া শহরের বকশিবাজার ১ নম্বর মেইন গেটের সামনে ঢালাই রাস্তায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি মোঃ স্বপনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারের সময় উপস্থিত সাক্ষীদের সামনে আসামির দেহ তল্লাশি করে তার পকেট থেকে একটি অত্যাধুনিক বার্মিজ টিপ চাকু উদ্ধার করা হয়। পরে অস্ত্রটি জব্দ করা হয়।
এ ঘটনায় চাকু উদ্ধারের ঘটনায় স্বপনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় পৃথক অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৯০, তারিখ ৩০/০৬/২০২৬, ধারা-১৯(এফ), দ্য আর্মস অ্যাক্ট-১৮৭৮।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ