রোজা রেখে দুপুরের তীব্র রোদে ক্যাম্পাস পরিষ্কারের কাজে অংশ নিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আল ওয়াসি। ইফতার পর ক্যাম্পাসে যত্রতত্র ফেলা ময়লা পরিষ্কার করতে গিয়ে তার দায়িত্ববোধ ও পরিশ্রম উপস্থিতদের নজর কাড়ে।.
জানা যায়, আল ওয়াসি রোজা অবস্থায় দীর্ঘ সময় ধরে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা পরিষ্কার করে। কাজের এক পর্যায়ে সে জানায়, তীব্র গরমে তার গলা শুকিয়ে গেছে। তবে বিশ্রাম নিতে বলা হলেও সে রোজা না ভেঙে গাছের নিচে কিছুক্ষণ বসে থেকে আবার কাজে ফিরে যায় এবং শেষ পর্যন্ত পুরো কাজ সম্পন্ন করে।.
উপস্থিতরা জানান, এত অল্প বয়সে তার এমন দায়িত্বশীলতা ও পরিশ্রম অন্যদের জন্যও অনুপ্রেরণা। তারা বলেন, ইফতার শেষে অনেকেই অসচেতনভাবে ময়লা ফেলে রাখেন, যার ফলে পরিচ্ছন্নতা কর্মীদের অতিরিক্ত কষ্ট করতে হয়।.
সচেতন মহল মনে করেন, আল ওয়াসির মতো শিক্ষার্থীদের দায়িত্ববোধ সবার জন্য শিক্ষা হয়ে উঠতে পারে। তারা ইফতারের পর ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার মাধ্যমে পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তোলার আহ্বান জানান।.
.
Ajker Bogura / সামসিল আরিফিন
আপনার মতামত লিখুন: