ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দফায় দফায় দু'পক্ষের সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৩০ জন। .
.
বুধবার (৪ মার্চ) নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। .
.
.
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে সাচ্ছারপাড়ার নূরধন মিয়ার কাছে পাওনা টাকা দাবি করেন মধ্যপাড়ার আরস মিয়া। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এ ঘটনায় গ্রামে উত্তেজনা তৈরি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। .
.
এরই জেরে আজ বুধবার সকালে সংঘর্ষে জড়ায় দু'পক্ষ। আহত হয় উভয়পক্ষের অন্তত ৩০ জন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। .
.
.
এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আরস মিয়া ও নূরধন মিয়ার পূর্ব বিরোধ ছিল বলে জানিয়েছে পুলিশ।. .
Ajker Bogura / তাহমিদ জাওয়াদ
আপনার মতামত লিখুন: