• ঢাকা
  • শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

গাবতলীতে স্বাসরোধ করে এক ব্যক্তিকে খুন


Ajker Bogura ; প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:১১ পিএম
বগুড়া গাবতলীতে স্বাসরোধ করে এক ব্যক্তিকে খুন
ছবি: প্রতিনিধি

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে রতন মিয়া ওরফে শাহাদতজ্জামান (৪৮) নামের এক ব্যক্তিকে স্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ১২মার্চ দিবাগত রাতে উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের পাঁচপাইকা হরিতলা মোল্লাপাড়া গ্রামে।.

জানা গেছে, ওই হরিতলা মোল্লাপাড়া গ্রামে গতকাল শুক্রবার সকালে স্থানীয়রা রতন মিয়া ওরফে শাহাদতজ্জামানের মহদেহ কলা বাগানে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। মডেল থানার এস আই আব্দুর রাজ্জাক ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া মর্গে প্রেরণ করেন। নিহত শাহাদতজ্জামান হরিতলা মোল্লাপাড়া গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে। এ ঘটনায় নিহতের স্ত্রী কোহিনুর আকতার রিমা বাদী হয়ে গতকাল বিকেলে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।.

এ প্রসঙ্গে মডেল থানার ওসি আনিছুর রহমান ও মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এস আই আব্দুর রাজ্জাক বলেন, রতন মিয়ার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এক প্রশ্নের জবাবে তারা স্থানীয় সাংবাদিকদের বলেন, নিহত রতনের শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন ছিল না। তবে নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। মুখে কিছুটা জিহ্বা বের হয়েছিল। তাদের ধারনা, রতনকে স্বাসরোধ করে হত্যা করা হতে পারে। তবে লাশের ময়না তদন্ত শেষে জানা যাবে এটি হত্যা নাকি অন্যকিছু।. .

Ajker Bogura / আতাউর রহমান

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ