রাজধানীর পোস্তগোলা সেতু এলাকায় চাঞ্চল্যকর এক ঘটনার জন্ম দিয়েছে এক পিতার নিষ্ঠুর আচরণ। অভিযোগ উঠেছে, এক ব্যক্তি তার মাত্র পাঁচ বছর বয়সী কন্যাকে হত্যা করার উদ্দেশ্যে নিজ বাসা থেকে সিএনজিতে করে এনে সেতুর মাঝখানে নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাটি ঘটার সময় ওই ব্যক্তি আচমকা শিশুটিকে কোলে নিয়ে সেতুর রেলিংয়ের দিকে এগিয়ে যান এবং নদীতে নিক্ষেপের চেষ্টা করেন। এসময় আশপাশে থাকা লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত এগিয়ে এসে শিশুটিকে তার কাছ থেকে ছিনিয়ে নেয় এবং নিরাপদে সরিয়ে নেয়।
তবে স্থানীয়দের দাবি, শিশুটিকে উদ্ধার করা গেলেও ওই ব্যক্তিকে নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয়। তিনি বারবার শিশুটিকে হত্যা করার হুমকি দিতে থাকেন এবং অত্যন্ত উত্তেজিত অবস্থায় ছিলেন।
ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। উপস্থিত জনতা এমন নির্মম আচরণের তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। ঘটনার পেছনের কারণ ও অভিযুক্ত ব্যক্তির মানসিক অবস্থা খতিয়ে দেখা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: