বগুড়া-নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কসহ সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের আওতাধীন দুটি আঞ্চলিক মহাসড়ককে জাতীয় মহাসড়ক শ্রেণিতে উন্নীত করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর অধীন ৯টি সড়ক এবং চাঁদপুর পৌরসভার আওতাধীন ১টি সড়ক সওজ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।.
গত ২১ এপ্রিল পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগ, সড়ক পরিবহন উইং থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।.
প্রজ্ঞাপনে বলা হয়, বগুড়া-নওগাঁ-মহাদেবপুর-পত্নীতলা-ধামইরহাট-জয়পুরহাট (আর-৫৪৫) আঞ্চলিক মহাসড়কের অবশিষ্ট অংশ নতুনভাবে নামকরণের সিদ্ধান্তও গৃহীত হয়েছে।.
এ সিদ্ধান্তের পেছনে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি-একনেক ও সমন্বয় অনুবিভাগের ২০০৩ সালের প্রজ্ঞাপন অনুযায়ী সড়কের সংজ্ঞা, শ্রেণিবিন্যাস এবং মালিকানা নির্ধারণের বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়েছে।.
গত ১ ফেব্রুয়ারি পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগে অনুষ্ঠিত স্ট্যান্ডিং কমিটির সভায় সওজ, এলজিইডি ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আওতাধীন সড়কগুলোর মালিকানা, দায়িত্ব, বিরোধ নিষ্পত্তি এবং সড়কের মানোন্নয়ন সংক্রান্ত বিভিন্ন প্রস্তাব পর্যালোচনা শেষে এই সুপারিশ করা হয়।.
সংশ্লিষ্টরা মনে করছেন, এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং আন্তঃজেলা যাতায়াত সহজ হবে।. .
Ajker Bogura / তারিন মোস্তারি
আপনার মতামত লিখুন: