• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ০৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় যুবক হত্যার পর আসামিপক্ষের বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:৫৮ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়া শহরের উত্তর চেলোপাড়ায় যুবক রবিন (২৮) হত্যার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় আসামিপক্ষের বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।.

স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (৫ এপ্রিল) রাতে উত্তর চেলোপাড়ায় পূর্ব বিরোধের জেরে রবিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষরা। পরে তাকে উদ্ধার করে -এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।.

নিহত রবিন উত্তর চেলোপাড়া এলাকার বাসিন্দা এবং তিনি মোঃ মিরাজের ছেলে।.

এ ঘটনার পর সোমবার (৬ এপ্রিল) বিকেলে নিহতের মরদেহ দাফনের জন্য এলাকায় নিয়ে আসা হলে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠে। একপর্যায়ে উত্তেজিত জনতা ফুলবাড়ী বানিয়াপাড়া এলাকায় অভিযুক্তদের বাড়িঘরে হামলা চালায়। এ সময় ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।.

ঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে।.

 . .

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ