• ঢাকা
  • রবিবার, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ার গাবতলীতে রাস্তা বন্ধ করে একটি পরিবারকে অবরুদ্ধ


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:০৮ পিএম
বগুড়ার গাবতলীতে রাস্তা বন্ধ করে একটি পরিবারকে অবরুদ্ধ
ছবি: প্রতিনিধি

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে রাস্তা বন্ধ করে একটি পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার প্রতিকার চেয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের তেলিহাটা মধ্যপাড়া গ্রামে।.

প্রাপ্ভিত অভিযোগের ভিত্তিতে জানাগেছে, তেলিহাটা মধ্যপাড়া গ্রামের ইসমাইল প্রামানিকের ছেলে ফটু মিয়া (৩৫) এর সাথে একই গ্রামের কতিপয় ব্যক্তির সাথে জমিসংক্রান্ত বিরোধ ছিলে। ওই প্রতিপক্ষরা ফটুর ভিটা জমির পাশ দিয়ে যাতায়াতের জন্য জোরপূর্বক অতিরিক্ত প্রশস্ত রাস্তা করার দাবী করছিল। বাধা পেয়ে গত ৬ মার্চ সন্ধ্যা ৬টায় ওই প্রতিপক্ষরা বিভিন্ন ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে বাড়ীতে হামলা চালায়। এ সময় বাধা দিলে ফটুর ভাবী খালেদা বেগম (৩০) এবং ছোটভাই মুকুল প্রামানিক (৩০) কে বেধরক পেটায়। এ ঘটনায় ফটু বাদি হয়ে তেলিহাটা মধ্যপাড়া গ্রামের রবিউল ইসলাম (৩২), হাফিজুল ইসলাম (২৮), লাল মিয়া (৫২), মসির প্রাং (৬২), আজিজ প্রামানিক (৫৫), ফজলু প্রাং (৪৪) এবং বিউটি বেগম (৪৮) কে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা থানার এস আই শাহাদত হোসেন বলেন, ঘটনাস্থলে গিয়েছিলাম, বিবাদীরা তাদের কাঙ্খিত রাস্তার জায়গা না পেয়ে ক্ষোভের বশিভুত হয়ে চারদিকে রাস্তা বন্ধ করে বাদী ফটুকে অবরুদ্ধ করে রেখেছে। বিষয়টি স্থানীয়দের নিয়ে সমাধানের চেষ্টা করা হচ্ছে।. .

Ajker Bogura / আতাউর রহমান

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ