• ঢাকা
  • শনিবার, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ২১ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়া সদর উপজেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


Ajker Bogura ; প্রকাশিত: শুক্রবার, ২০ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:০০ পিএম
ছবি: নিজস্ব প্রতিবেদক
ছবি: নিজস্ব প্রতিবেদক

পবিত্র মাহে রমজান উপলক্ষে বগুড়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল। উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, দলীয় সমর্থক, ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বাদশা রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার মাস। তিনি দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় সকলের কাছে দোয়া চান এবং বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
দোয়া ও মোনাজাত পরিচালনার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয় এবং উপস্থিত সবাই একসাথে ইফতার গ্রহণ করেন।.

.

Ajker Bogura / Samsil Arifin

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ