ঢাকার রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ রানা-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন।.
সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং চলমান সামাজিক ও প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন। এ সময় স্থানীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক কার্যক্রম এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণে সম্মিলিতভাবে কাজ করার বিষয়েও মতবিনিময় হয়।.
এ ধরনের সৌজন্য সাক্ষাৎ পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং সমন্বিত কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: