• ঢাকা
  • রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ০১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

শেরপুরে শাশুড়ির সঙ্গে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:৩৯ পিএম
শেরপুরে শাশুড়ির সঙ্গে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

বগুড়ার শেরপুরে পারিবারিক কলহের জেরে অতিরিক্ত ঘুমের ট্যাবলেট সেবন করে ফরিদা খাতুন (৩২) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ফরিদা খাতুন উপজেলার গাড়িদহ ইউনিয়নের পারভবানীপুর পূর্ব পাড়া এলাকার আরিফুল ইসলামের স্ত্রী। 
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দুপুরে গরুকে খাবার দেওয়াকে কেন্দ্র করে ফরিদা খাতুনের সঙ্গে তার শাশুড়ির ঝগড়া হয়। এরই একপর্যায়ে পরিবারের ওপর অভিমান করে বিকেলে ঘরে থাকা অতিরিক্ত ঘুমের ট্যাবলেট সেবন করেন তিনি। পরবর্তীতে তিনি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। 
নিহতের স্বামী আরিফুল ইসলাম জানান, তার স্ত্রী কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। দুপুরে তুচ্ছ ঘটনায় মায়ের সঙ্গে ফরিদার ঝগড়া হয়। সেই অভিমানে সবার অজান্তে তিনি অনেকগুলো ঘুমের বড়ি খেয়ে ফেলেন।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী জানান, খবর পেয়ে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।.

.

Ajker Bogura / আব্দুল ওয়াদুদ

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ