• ঢাকা
  • শুক্রবার, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ; ০৬ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

তরুণ উদ্যোক্তা তৈরিতে এগিয়ে আজিজুল হক কলেজ বগুড়া, স্টার্টআপ আইকন ২০২৬-এ প্রশংসিত


Ajker Bogura ; প্রকাশিত: শুক্রবার, ০৬ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:০৪ এএম
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী চিন্তা ও উদ্যোগকে সামনে আনতে অনুষ্ঠিত হয়েছে ‘স্টার্টআপ আইকন ২০২৬’। বিশ্বব্যাংক ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সহযোগিতায় আয়োজিত এই উদ্যোক্তা সম্মেলনের আয়োজন করে ইউরিচ (YOUReach)।
অনুষ্ঠানের অন্যতম অংশীদার হিসেবে যুক্ত ছিল বগুড়ার ঐতিহ্যবাহী সরকারি আজিজুল হক কলেজের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্যারিয়ার ক্লাব (এফবিসিসি)। এফবিসিসির সদস্যরা তাদের উপস্থাপিত সময়োপযোগী ও বাস্তবভিত্তিক ব্যবসায়িক ধারণার মাধ্যমে দর্শক ও বিচারকমণ্ডলীর বিশেষ মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হন। তরুণ উদ্যোক্তাদের এসব আইডিয়া উদ্ভাবন ও সম্ভাবনার দিক থেকে প্রশংসিত হয়।
অনুষ্ঠানের সমাপনী অধিবেশনে অংশগ্রহণকারী আইডিয়া ক্রিয়েটরদের হাতে সনদপত্র তুলে দেন ডিইআইইডি প্রকল্পের পরিচালক মনজুর শাহরিয়ার। এ সময় তিনি তরুণদের উদ্ভাবনী চিন্তাকে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার অন্যতম চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেন।
সারা দেশ থেকে আগত শতাধিক তরুণ উদ্যোক্তা ও আইডিয়া উদ্ভাবকের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। নতুন উদ্যোক্তা তৈরিতে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ যে ইতিবাচক পরিবর্তন আনতে পারে, ‘স্টার্টআপ আইকন ২০২৬’ তারই একটি উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে।.

.

Ajker Bogura / Samsil Arifin

উদ্যোক্তা বিভাগের জনপ্রিয় সংবাদ