বগুড়া শহরে মাদকবিরোধী অভিযানে ৩৫ গ্রাম গাঁজা ও ২০০ মিলিলিটার অ্যালকোহলসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া।.
সোমবার ডিএনসির বগুড়া ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এসময় শহরের স্টেশন রোডে অবস্থিত বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ-এর সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।.
গ্রেফতার ব্যক্তিরা হলেন— গাবতলী উপজেলার নিচগ্রামের মো. সানাউল (২৭), শহরের সেউজগাড়ীর মো. আলমগীর (৩০) এবং কামারগাড়ী এলাকার মো. আতিকুর রহমান (৪৪)।.
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। জব্দকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।.
ডিএনসি জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।.
Ajker Bogura / ডেস্ক রিপোর্ট
আপনার মতামত লিখুন: