ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী অধ্যাপক অভিযোগ করেছেন যে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে তাকে বারবার প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। ১৩ ফেব্রুয়ারি থেকে অজানা নম্বর থেকে ফোন ও বার্তার মাধ্যমে তাকে মারার হুমকি দেওয়া হচ্ছে। হুমকির স্ক্রিনশট তিনি নিজের ফেসবুক পেজে প্রকাশ করেছেন, যাতে বার্তাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। তিনি নিজের পোস্টে বিএনপি চেয়ারম্যানকে উদ্দেশ্য করে প্রশ্ন তুলেছেন, এই ধরনের হুমকি কি সত্যিই নারীদের জন্য নিরাপদ বাংলাদেশ নিশ্চিত করে? এই অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে.
Ajker Bogura / তাহমিদ
আপনার মতামত লিখুন: