বগুড়ার সোনাতলা উপজেলার পুরাতন বন্দর এলাকা থেকে ৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬ পুরিয়া হেরোইনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মোছা: ছবি বেগম (৩৫) কে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বগুড়া ডিএনসির ‘ক’ সার্কেলের একটি অভিযানিক দল সোনাতলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভীনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে হাতেনাতে আটক করে।.
ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত ছবি বেগমকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অভিযানে জব্দকৃত মাদক দ্রব্য ঘটনাস্থলেই ম্যাজিস্ট্রেটের নির্দেশে ধ্বংস করা হয়।.
গ্রেফতারকৃত আসামি মোছা: ছবি বেগম পুরাতন বন্দর এলাকার বাসিন্দা এবং তার স্বামী মো. শহিদুল ইসলাম।. .
Ajker Bogura / সামসিল আরিফিন
আপনার মতামত লিখুন: