তৃণমূলের মতামত নিতে শিবগঞ্জে ছাত্রদলের ‘হেল্প ডেস্ক’ চালু.
রাজনীতিতে নতুন উদ্যোগ হিসেবে বগুড়ার শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে একটি ব্যতিক্রমী অধ্যায়ের সূচনা হয়েছে। শিবগঞ্জ উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্তের দিকনির্দেশনায় উপজেলা বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ‘ছাত্রদল হেল্প ডেস্ক’ কার্যক্রম শুরু করা হয়েছে।.
এই হেল্প ডেস্কের মাধ্যমে উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সরাসরি অভিযোগ, পরামর্শ ও মতামত গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সাংগঠনিক ইউনিটের ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে সিভি জমা নেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।.
তৃণমূলের কর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা এবং যোগ্য ও মেধাবী নেতৃত্ব গড়ে তোলার উদ্দেশ্যে নেওয়া এ উদ্যোগটি সাধারণ নেতাকর্মীদের মধ্যে ইতোমধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।. .
Ajker Bogura / তাহমিদ জাওয়াদ
আপনার মতামত লিখুন: