• ঢাকা
  • শনিবার, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়া বিশ্ববিদ্যালয় সারিয়াকান্দিতে স্থাপনের দাবি জানালেন,হিরু মন্ডল


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:০০ পিএম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রস্তাবিত বগুড়া বিশ্ববিদ্যালয়টি সারিয়াকান্দি উপজেলায় স্থাপনের দাবি জানিয়েছেন সারিয়াকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাসুদুর রহমান হিরু মন্ডল।.

শুক্রবার বিকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ দাবি জানান।.

 .

হিরু মন্ডল বলেন, “বগুড়া জেলার উত্তর-পূর্বাঞ্চলের অবহেলিত জনপদ সারিয়াকান্দি। যমুনা ও বাঙালি নদীবেষ্টিত এই উপজেলা শিক্ষা-দীক্ষায় এখনো অনেক পিছিয়ে। এখানে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হলে চরাঞ্চলের হাজারো শিক্ষার্থীর উচ্চশিক্ষার দ্বার উন্মোচিত হবে।”.

 .

তিনি আরও বলেন, “সারিয়াকান্দিতে বিশ্ববিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় মনোরম পরিবেশ ও খাসজমি রয়েছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বগুড়া-সারিয়াকান্দি সড়ক চার লেনে উন্নীত করার কাজও প্রস্তাবিত হয়ে আছে । নদীভাঙন কবলিত এই এলাকার মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”.

জামালপুর, গাইবান্ধা ও সিরাজগঞ্জের শিক্ষার্থীরাও সুবিধা পাবে।এ সময় তিনি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষা মন্ত্রী এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমরা সারিয়াকান্দিবাসী প্রধান মন্ত্রী জনাব তারেক রহমানের কাছে জোর দাবি জানাচ্ছি, বগুড়া বিশ্ববিদ্যালয় যেন সারিয়াকান্দিতেই স্থাপন করা হয়। এটি হবে নদীপারের মানুষের জন্য সরকারের সবচেয়ে বড় উপহার।”বগুড়ায় একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রক্রিয়া শুরু করেছে সরকার। জেলার বিভিন্ন উপজেলা থেকে নিজ নিজ এলাকায় বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি উঠছে। সেই ক্ষেত্রে আমার সারিয়াকান্দি উপজেলায় এ বিশ্ববিদ্যালয়টি স্থাপন করলে বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের মনোরম,সুশৃঙ্খল এবং সুন্দর পরিবেশে শিক্ষা গ্রহণ করতে পারবেন।. .

Ajker Bogura / তারিন মোস্তারি

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ