• ঢাকা
  • সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বিসিবি কাউন্সিলর হলেন বগুড়ার সীমান্ত


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:৪৯ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সংগঠক ও ক্রীড়াপ্রেমী মীর শাকরুল আলম সীমান্ত। তাঁর এই মনোনয়নের খবরে বগুড়ার ক্রীড়াঙ্গনে আনন্দ ও আশাবাদের সঞ্চার হয়েছে।
দীর্ঘদিন ধরে ব্যবসা, সমাজসেবা এবং ক্রীড়া সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকা মীর শাকরুল আলম সীমান্ত বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি একটি সরকারি কর্পোরেশনের পরিচালক হিসেবেও দায়িত্বে রয়েছেন।
এছাড়াও তিনি বগুড়া চেম্বার অব কমার্স, আর্মি গলফ ক্লাবসহ বিভিন্ন সামাজিক, ব্যবসায়িক ও ক্রীড়া সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে নেতৃত্ব দিয়ে আসছেন।
স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্টরা মনে করছেন, তাঁর সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বগুণ এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভিজ্ঞতা দেশের ক্রিকেট উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ করে উত্তরাঞ্চলের ক্রিকেট অবকাঠামো উন্নয়ন, তৃণমূল পর্যায়ে নতুন খেলোয়াড় তৈরি এবং তরুণদের ক্রিকেটমুখী করতে তাঁর সম্পৃক্ততা নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে আশা করছেন ক্রীড়ামোদীরা।
বগুড়ার ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে জেলার ক্রিকেট আরও এগিয়ে যাবে এবং জাতীয় পর্যায়ে নতুন প্রতিভা উঠে আসার সুযোগ তৈরি হবে।.

.

Ajker Bogura / টিএম/ আজকের বগুড়া

খেলাধুলা বিভাগের জনপ্রিয় সংবাদ