সোমবার (৯ মার্চ) সকাল ৭টার দিকে বাঘা–লালপুর সড়কের বাঘা উপজেলার চন্ডিপুরে হযরত আলীর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।.
.
রাজশাহীর বাঘায় সিএনজি ও ভটভটির (ইঞ্জিনচালিত তিন চাকার বাহন) মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং দুজন আহত হয়েছেন।.
সোমবার (৯ মার্চ) সকাল ৭টার দিকে বাঘা–লালপুর সড়কের বাঘা উপজেলার চন্ডিপুরে হযরত আলীর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় রেখেছে পুলিশ।.
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নাটোরের লালপুর উপজেলার নওপাড়া গ্রামের এক সিএনজি চালক পাঁচজন যাত্রী নিয়ে বাঘার দিকে আসছিলেন। সিএনজিটি চন্ডিপুর এলাকায় পৌঁছালে বাঘা থেকে ছেড়ে আসা একটি ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।.
এতে ঘটনাস্থলেই সিএনজি চালক শরিফুল ইসলাম (৪৫) এবং সিএনজির যাত্রী লালপুর উপজেলার বধুপাড়া গ্রামের নিরাপদ দাসের ছেলে বিধান দাস (৫৫) নিহত হন।.
আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একই উপজেলার আন্দী গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী রকেনা বেগমকে (৯০) মৃত ঘোষণা করেন।.
আহত শাহাজান আলী (৩৫) ও সীমা বেগমকে (৫০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাহাজান আলী আন্দী গ্রামের নাজিম উদ্দিনের ছেলে এবং সীমা বেগম চকবাদুড়িয়া গ্রামের আবদুল হান্নানের স্ত্রী।.
বাঘা থানার ওসি (তদন্ত) সুপ্রভাত মন্ডল বলেন, "লালপুর থেকে একটি সিএনজি পাঁচ যাত্রী নিয়ে বাঘার দিকে আসছিল। পথে সিএনজি ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ তিনজন নিহত হয়েছেন।".
তিনি জানান, মরদেহগুলো উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনায় জড়িত সিএনজি ও ভটভটি জব্দ করেছে পুলিশ।. .
Ajker Bogura / Md Shourov Hossain
আপনার মতামত লিখুন: