বগুড়ার ধুনট উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আয়মান আলী (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।.
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলার চিকাশী ইউনিয়নের মবুয়াখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়মান আলী একই উপজেলার সোনারগাঁ গ্রামের মোঃ আনোয়ার হোসেনের ছেলে।.
পারিবারিক সূত্রে জানা যায়, আয়মান আলী নানার বাড়ির সামনে অন্য শিশুদের সঙ্গে ফুটবল খেলছিল। খেলার একপর্যায়ে সে সবার অগোচরে নিখোঁজ হয়ে যায়। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর বিকেলের দিকে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান।.
তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।.
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: