গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করছেন চার বছরের কন্যা সন্তানের জননী। দাবি না মানলে আত্মহত্যা করার ঘোষণা দিয়েছেন তিনি।.
.
.
রোববার (২২ ফেব্রুয়ারি) রাত থেকে উপজেলার সদর ইউনিয়নের জঙ্গলমুকন্দপুর গ্রামে প্রেমিক সিজান খন্দকারের বাড়িতে এ ঘটনা ঘটে।.
.
.
সিজান খন্দকার ওই গ্রামের জিয়া খন্দকারের ছেলে। এ ঘটনায় বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন প্রেমিকসহ তার মা। ওই নারী জঙ্গলমুকন্দপুর গ্রামের সুমন শেখের স্ত্রী এবং একই উপজেলার পিংগলিয়া গ্রামের রজব আমি মিনার মেয়ে।.
.
.
জানা গেছে, গৃহবধূর সাড়ে ছয় বছর সংসার জীবনে চার বছরের এক কন্যা সন্তান রয়েছে, স্বামী সুমন শেখ নৌ-জাহাজে চাকরি করে। গত আট মাস ধরে সিজান খন্দকারের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সময় তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়। সম্পর্ক গড়ে ওঠে বিয়ের প্রতিশ্রুতি পর্যন্ত।.
.
.
গৃহবধূ কালবেলাকে বলেন, বিয়ের আশ্বাসে সিজান আমার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক করেছে। গতকাল রাত ৮টায় সিজান আমার ঘরে ঢুকলে আমার শ্বশুর বাড়ির লোকজন দেখে এবং সিজানকে ধরে ফেলে, তখন সে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সেখান থেকে চলে আসে।.
.
.
তিনি আরও বলেন, আমাকে আমার স্বামী ফোন করে বলে আমাকে সে গ্রহণ করবে না, ওই রাতেই আমি সিজানের বাড়িতে যাই, ততক্ষণে সিজান বাড়ি থেকে পালিয়ে গেছে, আমি তখন থেকেই অবস্থান করছি। সিজান না আশা পর্যন্ত আমি কোথাও যাব না। বিয়ে না করলে আত্মহত্যা করব।.
.
.
ইউপি সদস্য জামাল শেখ কালবেলাকে বলেন, থানা পুলিশ ও স্থানীয় ইউপি সদস্য মিলে বিষয়টি সমাধানের চেষ্টা করছে।.
.
.
কাশিয়ানী থানা পুলিশের উপপরিদর্শক হাবিবুর রহমান কালবেলাকে জানান, আমি ঘটনায় গিয়েছিলাম, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, স্থানীয়ভাবে সমাধান না হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।. .
Ajker Bogura / তাহমিদ জাওয়াদ
আপনার মতামত লিখুন: