• ঢাকা
  • মঙ্গলবার, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

ইরানি ড্রোন মোকাবিলায় মধ্যপ্রাচ্যে যাচ্ছে ইউক্রেনের বিশেষজ্ঞ দল: জেলেনস্কি


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ০৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:১১ পিএম
ইরানি ড্রোন মোকাবিলায় মধ্যপ্রাচ্যে যাচ্ছে ইউক্রেনের বিশেষজ্ঞ দল: জেলেনস্কি
ইরানি ড্রোন মোকাবিলায় মধ্যপ্রাচ্যে যাচ্ছে ইউক্রেনের বিশেষজ্ঞ দল: জেলেনস্কি

জেলেনস্কি মূলত ড্রোন ধ্বংসের কৌশলের বিনিময়ে আমেরিকার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাওয়ার ইঙ্গিত দিয়েছেন।.

 .

ইউক্রেনের ড্রোন বিশেষজ্ঞরা আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্যে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার এ তথ্য জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পদের আদান-প্রদান একটি 'দ্বিমুখী প্রক্রিয়া' হওয়া উচিত।.

মধ্যপ্রাচ্যে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় যুক্তরাষ্ট্র এবং উপসাগরীয় মিত্রদের ইউক্রেন সহায়তা করতে পারবে কি না—এমন প্রশ্নের জবাবে জেলেনস্কি এই মন্তব্য করেন। ইউক্রেনীয় সংবাদ সংস্থা ইউনিয়ানের প্রতিবেদন অনুযায়ী জেলেনস্কি সাংবাদিকদের বলেন, 'আগামী সপ্তাহে আমাদের বিশেষজ্ঞরা সেখানে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন এবং সহায়তা দেবেন। তারা তাদের বিশেষ সক্ষমতা নিয়েই সেখানে যাচ্ছেন।'.

জেলেনস্কি গত বুধবার জানিয়েছিলেন, ইরানের তৈরি 'শাহেদ' ড্রোন প্রতিহত করতে ইউক্রেনের সহায়তা চেয়েছে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো। উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধে রাশিয়া এই শাহেদ ড্রোনগুলোকেই তাদের অন্যতম প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করছে। ফলে এই ড্রোনগুলো ধ্বংস করার বিষয়ে কিয়েভের কাছে বিশেষ অভিজ্ঞতা ও কৌশল রয়েছে, যা তারা এখন মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে ভাগ করে নিতে চায়।.

জেলেনস্কি মূলত ড্রোন ধ্বংসের কৌশলের বিনিময়ে আমেরিকার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাওয়ার ইঙ্গিত দিয়েছেন।.

তিনি বলেন, 'আপনারা জানেন আমাদের কিসের অভাব রয়েছে এবং আমরাও বুঝতে পারছি উপসাগরীয় দেশগুলোর কী প্রয়োজন। তাই এই সহযোগিতা উভয় পক্ষের জন্যই ফলপ্রসূ হওয়া উচিত।'. .

Ajker Bogura / Md Shourov Hossain

আর্ন্তজাতিক বিভাগের জনপ্রিয় সংবাদ