পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়ার ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের পর ড. মো: আব্দুল মজিদ প্রামাণিক-কে সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।.
একাডেমীর সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরডিএ’র পরিচালক জনাব মোঃ ফেরদৌস হোসেন খান। অনুষ্ঠানে আরডিএ মহিলা ক্লাবের সভানেত্রী, সকল পরিচালক, অনুষদ সদস্য, বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সকল প্রকল্প ও সেন্টারের প্রতিনিধি উপস্থিত ছিলেন।.
এছাড়া আরডিএ ল্যাবরেটরি স্কুল ও কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, প্রাক্তন কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।.
আরডিএ অডিটোরিয়ামে গতকাল সকাল ১০:৩০ মিনিটে অনুষ্ঠান শুরু হয়। সংবর্ধনা পর্ব শেষে মতবিনিময় সভায় নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো: আব্দুল মজিদ প্রামাণিক তাঁর বক্তব্যে একাডেমীর সার্বিক উন্নয়ন ও কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।.
অনুষ্ঠান শেষে আরডিএ ক্যাফেটেরিয়ায় মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়, যার মাধ্যমে দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: