• ঢাকা
  • মঙ্গলবার, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ২৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

আদমদীঘিতে নবাগত ওসির সাথে সান্তাহার প্রেসক্লাবের মতবিনিময়


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:০৭ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়ার আদমদীঘি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান সোমবার (২৩ মার্চ) সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেছেন।.

এ সময় তিনি সাংবাদিকদের সাথে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন এবং জনসেবামূলক কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি পুলিশ ও গণমাধ্যমের সমন্বয়ের মাধ্যমে সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।.

সাংবাদিকরাও নবাগত ওসিকে স্বাগত জানিয়ে দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।. .

Ajker Bogura / ডি আর/ এস এ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ