আপ বাংলাদেশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এবি পার্টি থেকে অর্ধশতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। রোববার দুপুরে রাজধানীতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তারা দলটিতে যোগ দেন।
নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোঃ নাহিদ ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের প্রত্যাশা পূরণে এনসিপি একটি বিকল্প শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। নতুন নেতাকর্মীদের যোগদানের মাধ্যমে দলটির সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে বলে তারা আশা প্রকাশ করেন।
যোগদানকারী নেতাকর্মীরা জানান, আদর্শিক অবস্থান ও গণমানুষের পক্ষে কাজ করার প্রত্যয়ে তারা এনসিপিতে যুক্ত হয়েছেন। দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে তারা সক্রিয় ভূমিকা রাখবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন।
দলটির নেতারা বলেন, এই যোগদান ভবিষ্যতে এনসিপির কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং সারাদেশে সংগঠন বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: