গাইবান্ধার গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত লিমন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের শিয়ালগাড় (তরফকামাল) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।
নিহত লিমন গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের কানিপাড়া গ্রামের বাসিন্দা এবং তিনি এপেক্সে কর্মরত ছিলেন। দুর্ঘটনায় আহত অপর ব্যক্তি উপজেলার চাঁদপাড়া এলাকার রুবেল।
দুর্ঘটনার পর গুরুতর আহত লিমনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বেলা ১১টার পর তিনি মারা যান।
লিমনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আহাম্মদ আলী।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: