নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে বগুড়ার নন্দীগ্রামে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে দরিদ্র, দুস্থ ও অসহায় জনগোষ্ঠীর মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ মে) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন এ সময় তিনি ২০৩টি পরিবারের হাতে এ সহায়তার অর্থ তুলে দেন। উপজেলার বিভিন্ন এলাকার বাছাইকৃত পরিবারের মাঝে মোট ৫ লাখ টাকা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সবসময় দেশের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে রয়েছেন। সরকারের এই মানবিক সহায়তা দুস্থ পরিবারগুলোর জরুরি প্রয়োজন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রকৃত অভাবী মানুষদের সহায়তা নিশ্চিত করতে প্রতিটি পরিবারকে সুনির্দিষ্ট যাচাই-বাছাইয়ের মাধ্যমে নির্বাচন করা হয়েছে। অর্থ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আরা, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, নন্দীগ্রাম থানার ওসি তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সরকারি এই মানবিক সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপকারভোগী সাধারণ মানুষ। উল্লেখ্য, এর আগেও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন তার ঐচ্ছিক তহবিল হতে নন্দীগ্রাম-কাহালু দুই উপজেলার ৯৪ জনকে জনপ্রতি ১ হাজার ৫০০ টাকা করে মোট ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।.
মোঃ মামুন আহমেদ
নন্দীগ্রাম বগুড়া
তারিখ:-২৫-০৫-২০২৬.
.
Ajker Bogura / মোঃ মামুন আহমেদ
আপনার মতামত লিখুন: