• ঢাকা
  • বুধবার, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ১০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়া শহরের আটাপাড়ায় দুর্বৃত্তের হামলা, গুরুতর আহত দুই ভাই


Ajker Bogura ; প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:০৯ এএম
ছবি : নিজস্ব প্রতিনিধি
ছবি : নিজস্ব প্রতিনিধি

বগুড়া মহানগরীর আটাপাড়া এলাকায় দুর্বৃত্তদের হামলায় দুই ভাই গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন মো. রাশেদ (৩৫) ও তার ছোট ভাই মো. রাকিব (৩০)। তারা একই এলাকার বাসিন্দা এবং মো. জিল্লুর রহমানের সন্তান।.

স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাতপরিচয় কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে দুই ভাই গুরুতর জখম হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।.

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হামলার কারণ ও জড়িতদের পরিচয় উদ্ঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ