• ঢাকা
  • বুধবার, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বুধবার মাঠে নামছে বাংলাদেশ


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৩৭ পিএম
পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বুধবার মাঠে নামছে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বুধবার (১১ মার্চ) মাঠে নামছে বাংলাদেশ। রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ অনুষ্ঠিত ম্যাচটি শুরু হবে দুপুর সোয়া দুইটায়।.

এই সিরিজ দিয়েই ২০২৭ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৭-এর প্রস্তুতি ও মিশন শুরু করছে বাংলাদেশ। বিশ্বকাপের মূল পর্বে সরাসরি খেলতে হলে দলকে থাকতে হবে ওয়ানডে র‍্যাংকিংয়ের সেরা আট দলের মধ্যে। ১৪ দলের এই টুর্নামেন্টে বাকি দলগুলোকে খেলতে হবে বাছাইপর্ব।.

ম্যাচের আগে বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেছেন, মিরপুরে একটি ভালো বা ‘ট্রু উইকেটে’ খেলার প্রত্যাশা করছেন তারা।.

অন্যদিকে পাকিস্তান দলের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি জানান, প্রথম ওয়ানডেতে তাদের একাদশে তিনজনের অভিষেক হতে পারে। পাশাপাশি পরিবেশ পেসারদের জন্য সহায়ক হতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।.

এর আগে ২০১৫ সালে বাংলাদেশের মাটিতে সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল পাকিস্তান। সেই সিরিজে সফরকারী দলকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। প্রায় এক দশকের বেশি সময় পর আবারও ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামছে টাইগাররা।.

.

Ajker Bogura / তাহমিদ জাওয়াদ

খেলাধুলা বিভাগের জনপ্রিয় সংবাদ