• ঢাকা
  • বুধবার, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ১০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় বৃষ্টির কারণে পরিত্যক্ত বাংলাদেশ ‘এ’ ও জিম্বাবুয়ে ‘এ’ দলের দ্বিতীয় ওয়ানডে


Ajker Bogura ; প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:৪০ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ ‘এ’ ও জিম্বাবুয়ে ‘এ’ দলের মধ্যকার দ্বিতীয় অনানুষ্ঠানিক ওয়ানডে ম্যাচটি টানা বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ায় ম্যাচে কোনো ফল নির্ধারণ করা সম্ভব হয়নি।.

এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ‘এ’ দল জিম্বাবুয়ে ‘এ’ দলকে হারিয়ে এগিয়ে ছিল। দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় সিরিজের ভাগ্য নির্ধারণের জন্য এখন তৃতীয় ও শেষ ওয়ানডের দিকে তাকিয়ে রয়েছে দুই দল।.

বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় মাঠে উপস্থিত ক্রিকেটপ্রেমীরা হতাশ হলেও শেষ ম্যাচে জমজমাট লড়াইয়ের প্রত্যাশা করছেন সবাই।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

খেলাধুলা বিভাগের জনপ্রিয় সংবাদ