• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়া পৌর পার্কে সুইমিংপুল ভবনের ছাদ নির্মাণের ৩০ মিনিট পরেই ধস


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:২৮ পিএম
ছবি : সংগৃহীত

 .

বগুড়া পৌরসভার এডওয়ার্ড পার্কে নির্মাণাধীন সুইমিংপুল ভবনের ছাদ ঢালাইয়ের মাত্র ৩০ মিনিটের মধ্যেই ধসে পড়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার এই ঘটনা ঘটলে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।.

প্রত্যক্ষদর্শীরা জানান, সুইমিংপুল ভবনের ছাদে ঢালাই কাজ শেষ হওয়ার অল্প সময় পরই হঠাৎ করে পুরো অংশ ধসে পড়ে। এতে নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে এবং অনেকেই এটিকে বড় ধরনের অব্যবস্থাপনা ও অনিয়মের ফল বলে মনে করছেন।.

ঘটনার পর এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের দাবি, নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার কিংবা তদারকির ঘাটতির কারণেই এমন ঘটনা ঘটতে পারে।.

এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। স্থানীয়রা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।.

.

Ajker Bogura / সামসিল আরিফিন

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ