• ঢাকা
  • শুক্রবার, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ২৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

ঢাকা থেকে সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেফতার


Ajker Bogura ; প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৩৫ এএম
ছবি : নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকা থেকে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির নেতা শরিফুল ইসলাম জিন্নাহকে গ্রেফতার করেছে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (২৭ মার্চ ২০২৬) ডিবি পুলিশের একটি বিশেষ দল রাজধানীর একটি নির্দিষ্ট স্থান থেকে তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা।
পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা থাকায় দীর্ঘদিন ধরে তাকে নজরদারিতে রাখা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারের পর শরিফুল ইসলাম জিন্নাহকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বগুড়ায় আনা হবে বলে জানা গেছে। সংশ্লিষ্ট মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে আদালতে হাজির করা হতে পারে।
এ ঘটনায় এলাকায় রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তদন্তের স্বার্থে পরবর্তী বিস্তারিত তথ্য পরে জানানো হবে।.

.

Ajker Bogura / মোহাম্মদ মুরাদ

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ