• ঢাকা
  • বুধবার, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ২৬ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

‘ফুটপাত দখল করবেন না’—দেয়ালচিত্রের সামনেই ফুটপাত দখল করে ব্যবসা


Ajker Bogura ; প্রকাশিত: বুধবার, ২৬ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:৪৫ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়ায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার প্রবণতা কোনোভাবেই থামছে না। বিভিন্ন সময়ে উচ্ছেদ অভিযান, জরিমানা, জেল ও নিষেধাজ্ঞাসহ নানা পদক্ষেপ নেওয়া হলেও কিছুক্ষণ পরই আবার আগের চিত্র ফিরে আসছে। এতে পথচারীদের চলাচলে দুর্ভোগের পাশাপাশি বাড়ছে সড়কে যানজট ও জনভোগান্তি।

শহরের একটি দেয়ালচিত্রের সামনে স্পষ্টভাবে ‘ফুটপাত দখল করবেন না’ বার্তা থাকলেও ঠিক সেই দেয়ালচিত্রের সামনেই ফুটপাত দখল করে ব্যবসা করতে দেখা গেছে। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। পথচারীদের অভিযোগ, ফুটপাত দখল হয়ে যাওয়ায় বাধ্য হয়ে তাদের মূল সড়ক দিয়ে হাঁটতে হচ্ছে। ফলে যানবাহন ও পথচারী—দুই পক্ষেরই চলাচলে তৈরি হচ্ছে ঝুঁকি।.

নগরীর বিভিন্ন স্থানে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলেও অভিযানের পরপরই আবার ফুটপাত দখল হয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। ফলে স্থায়ী সমাধান না হওয়ায় প্রশাসনের কার্যক্রম নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।.

বগুড়াবাসীর দাবি, শুধু উচ্ছেদ অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করা নয়, দখলকারীরা যাতে পুনরায় সেখানে বসতে না পারেন, সে জন্য নিয়মিত নজরদারি ও কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ফুটপাত দখলমুক্ত রাখতে সিটি কর্পোরেশনকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।.

স্থানীয়দের মতে, ফুটপাত পথচারীদের চলাচলের জন্য—ব্যবসা পরিচালনার জন্য নয়। তাই জনস্বার্থে ফুটপাত দখলের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

খোলা-কলাম বিভাগের জনপ্রিয় সংবাদ