ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার আজ (৪ মার্চ) পঞ্চম দিন। হামলার প্রথম দিন শনিবারেই নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তেহরানও পাল্টা জবাব দিচ্ছে। এতে এখন পর্যন্ত অন্তত ছয়জন মার্কিন সেনা নিহত হয়েছেন। ইসরায়েলে নিহত হয়েছেন অন্তত নয়জন।.
যুদ্ধের পরিস্থিতিতে অনিশ্চয়তায় পড়েছে পুরো মধ্যপ্রাচ্য। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোতে মার্কিন ঘাঁটি ও স্থাপনায় তেহরানের হামলা অব্যাহত থাকায় সংঘাত ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে।.
পারমাণবিক আলোচনাকে 'রিয়েল এস্টেট লেনদেনের' মতো করে দেখেছেন ট্রাম্প: ইরানের পররাষ্ট্রমন্ত্রী.
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে 'ক্ষোভ থেকে আলোচনার টেবিলে বোমা ফেলার' অভিযোগ তুলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।.
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এমন অভিযোগ তোলেন।.
আরাগচি বলেন, "জটিল পারমাণবিক আলোচনা যখন রিয়েল এস্টেট লেনদেনের মতো করে দেখা হয় এবং বড় বড় মিথ্যা বাস্তবতাকে আচ্ছন্ন করে ফেলে, তখন অবাস্তব প্রত্যাশা কখনোই পূরণ হতে পারে না। এর ফল কী? ক্ষোভ থেকে আলোচনার টেবিলে বোমা ফেলা।".
আরাগচি আরও বলেন, ট্রাম্প কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এবং যারা তাকে নির্বাচিত করেছিলেন সেই মার্কিন জনগণের সঙ্গেও প্রতারণা করেছেন।.
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ফাইল ছবি: রয়টার্স
কোটি কোটি মানুষের ভাগ্য নিয়ে জুয়া খেলা যায় না: ট্রাম্পকে উদ্দেশ্য করে স্পেনের প্রধানমন্ত্রী.
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধকে 'বিপর্যয়' আখ্যা দিয়েছে স্পেন। .
দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, চলমান সংঘাত মানবতার জন্য বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে।.
বুধবার জাতির উদ্দেশে দেওয়া এক টেলিভিশন ভাষণে তিনি এসব কথা বলেন। স্পেনের অবস্থানের কারণে মাদ্রিদের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার হুমকি দেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি ইঙ্গিত করে তিনি এ বক্তব্য দেন।.
সানচেজ বলেন, "মানবজাতির বড় বড় বিপর্যয়গুলো এভাবেই শুরু হয়। কোটি মানুষের ভাগ্য নিয়ে রাশিয়ান রুলেট (প্রতীকী অর্থে জুয়া) খেলা যায় না।".
এর আগে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমা হামলাকে 'বেপরোয়া' ও 'অবৈধ' বলে নিন্দা জানান স্পেনের প্রধানমন্ত্রী। .
পরে তেহরানের বিরুদ্ধে সামরিক অভিযানে ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রের বিমানকে দক্ষিণ স্পেনের নৌ ও বিমানঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ার সিদ্ধান্তও নেয় স্পেন।.
এর পরিপ্রেক্ষিতে দুই ন্যাটো মিত্রর (যুক্তরাষ্ট্র-স্পেন) মধ্যে উত্তেজনা বাড়ে এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন, তার দেশ স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করবে।.
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ফাইল ছবি: রয়টার্স
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা 'আন্তর্জাতিক আইনের সঙ্গে সংগতিপূর্ণ নয়': কানাডার প্রধানমন্ত্রী.
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে হামলা বর্তমানে যুদ্ধের সূত্রপাত করেছে, তা আন্তর্জাতিক আইন মেনে করা হয়েছে বলে মনে হয় না।.
সিডনির লোয়ি ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে কার্নি বলেন, 'প্রাথমিকভাবে মনে হচ্ছে যে, এই হামলা আন্তর্জাতিক আইনের সঙ্গে সংগতিপূর্ণ নয়।'.
তেহরানে নতুন দফায় হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী.
ইরানের রাজধানী তেহরানে নতুন করে 'ব্যাপক দফার হামলা' শুরু করার ঘোষণা দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এক বিবৃতিতে তারা জানিয়েছে, এই অভিযানে মূলত তেহরানের বিভিন্ন সরকারি স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।.
তেহরানের পূর্ব অংশে একটি বিকট বিস্ফোরণের খবর পাওয়ার কিছুক্ষণ পরেই ইসরায়েলের পক্ষ থেকে এই ঘোষণা এল।.
লেবানন সীমান্তে আবারও রিজার্ভ সেনা মোতায়েন করল ইসরায়েল.
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা লেবানন সীমান্তের পশ্চিম অংশে একটি রিজার্ভ ডিভিশনকে ফেরত পাঠিয়েছে। গত বছরের মে মাসে এই বাহিনী সেখান থেকে প্রত্যাহার করা হয়েছিল।.
লেবাননে ইসরায়েলি সামরিক অভিযানের বিষয়ে মন্তব্য করতে গিয়ে নর্দান কমান্ডের কমান্ডার রফি মিলো বৈরুত থেকে টায়ার এবং সিডন পর্যন্ত আরও হামলার হুমকি দিয়েছেন।.
কেরমানে 'হার্মিস' ড্রোন ভূপাতিত করার দাবি আইআরজিসির.
ইরানের সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, দেশটির কেরমান প্রদেশে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পাঠানো একটি 'হার্মিস' ড্রোন ধ্বংস করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ড্রোনটি কেরমান শহরের উপকণ্ঠে ভূপাতিত করা হয়।.
আইআরজিসি জানিয়েছে, গত এক দিনে তারা সব মিলিয়ে তিনটি হার্মিস ড্রোন ভূপাতিত করেছে।.
কাতারে মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা.
কাতারের আল উদাইদ বিমান ঘাঁটিতে ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার এ তথ্য নিশ্চিত করেছে। আল উদাইদ ঘাঁটিটি এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত।.
মন্ত্রণালয় জানিয়েছে, কাতারকে লক্ষ্য করে মোট দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করতে সক্ষম হলেও অন্যটি সরাসরি মার্কিন ঘাঁটিতে গিয়ে পড়ে।.
এই হামলায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কাতার কর্তৃপক্ষ।.
তেহরানে 'নিরাপত্তা সদরদপ্তরে' হামলা চালিয়েছে ইসরায়েল: আইডিএফ.
ইসরায়েলি বাহিনী ইরানের রাজধানী তেহরানজুড়ে কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) আরবি ভাষার মুখপাত্র আভিচাই আদ্রায়ি এই ঘোষণা দিয়েছেন।.
আইডিএফ জানিয়েছে, এই হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট আধাসামরিক বাহিনী 'বাসিজ'-এর সদরদপ্তর ছাড়াও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়াও দেশটির স্থল বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট সরবরাহ ও লজিস্টিক বিভাগেও হামলা চালানো হয়েছে।.
মুখপাত্র আদ্রায়ি আরও যোগ করেন, আইডিএফ আগামীতে ইরানি শাসনামলের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর তাদের হামলার তীব্রতা আরও বৃদ্ধি করবে।.
ইরান যাকেই নতুন নেতা বানাক, তিনি 'হত্যার লক্ষ্যে পরিণত' হবেন: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী.
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বুধবার (৪ মার্চ) বলেছেন, 'ইরানের সন্ত্রাসী শাসনব্যবস্থা যাকেই নেতা বানাক না কেন, তিনি স্পষ্টভাবে আমাদের হত্যার লক্ষ্যে পরিণত হবেন। প্রধানমন্ত্রী (নেতানিয়াহু) ও আমি আইডিএফ-কে প্রয়োজনীয় সব উপায়ে অভিযান চালানোর নির্দেশ দিয়েছি। এটি আমাদের 'রোরিং লায়ন' অভিযানের অংশ।'.
কাটজ আরও বলেন, 'তার নাম কী বা কোথায় তিনি লুকিয়েছেন তা আমাদের জন্য কোনো সমস্যা নয়। আমরা মার্কিন অংশীদারদের সঙ্গে মিলে শাসকগোষ্ঠীর ক্ষমতা ধ্বংস করতে এবং ইরানি জনগণের মাধ্যমে নতুন সরকার গঠনের পরিবেশ তৈরি করতে পূর্ণ শক্তিতে কাজ চালাব।'.
ডুবন্ত ইরানি যুদ্ধজাহাজ থেকে ৩০ নাবিককে উদ্ধার করল শ্রীলঙ্কা.
শ্রীলঙ্কার জলসীমার ঠিক বাইরে ডুবতে থাকা ইরানের একটি ফ্রিগেট বা যুদ্ধজাহাজ থেকে ৩০ জন নাবিককে উদ্ধার করা হয়েছে। জাহাজটি বিপদসংকেত পাঠানোর পর লঙ্কান বাহিনী এই উদ্ধার অভিযান পরিচালনা করে।.
শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ জানিয়েছেন, ১৮০ জন ক্রুবাহী ওই যুদ্ধজাহাজটির আহত নাবিকদের উদ্ধার করে দেশটির দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বার্তা সংস্থা এএফপি এই তথ্য নিশ্চিত করেছে।.
তবে ইরানি এই যুদ্ধজাহাজটি ঠিক কী কারণে ডুবতে শুরু করেছিল, সে বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী সুনির্দিষ্ট করে কিছু জানাননি।.
এদিকে শ্রীলঙ্কার পার্লামেন্টে বিরোধী দলের একজন সদস্য প্রশ্ন তুলেছেন, ইরানের ওপর চলমান মার্কিন-ইসরায়েলি হামলার কোনো প্রভাব এই জাহাজের ওপর পড়েছে কি না। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।.
সংযুক্ত আরব আমিরাতে ফরাসি সামরিক ঘাঁটি রক্ষায় রাফাল যুদ্ধবিমান মোতায়েন.
সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত নিজস্ব সামরিক ঘাঁটিগুলোর সুরক্ষায় রাফাল যুদ্ধবিমান মোতায়েন করেছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন।.
সিএনএন-এর সহযোগী সংবাদমাধ্যম বিএফএমটিভি-কে বারো বলেন, 'যুদ্ধবিমানগুলো আমাদের ঘাঁটিগুলোর ওপর আকাশসীমা সুরক্ষা অভিযান পরিচালনা করেছে।'.
তবে এই বিমানগুলো কোনো ড্রোন বা ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার মতো অভিযানে সরাসরি অংশ নিয়েছে কি না, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।.
ইরাক ও কুয়েতে মার্কিন স্থাপনায় শত শত ড্রোন হামলার দাবি ইরানের.
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে যে, তারা মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা মোতায়েন রয়েছে এমন বেশ কিছু স্থাপনায় ২৩০টি ড্রোন ছুড়েছে।.
আইআরজিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, ইরাকের এরবিলের একটি ঘাঁটি এবং কুয়েতের আলি আল সালেম বিমান ঘাঁটি ও ক্যাম্প আরিফজান লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। বাহিনীর পক্ষ থেকে আরও বলা হয়েছে, চলমান এই যুদ্ধে এটি তাদের অন্যতম 'প্রথম শক্তিশালী পদক্ষেপ'।.
ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে নৌ ও আকাশপথে পণ্য সরবরাহ বিঘ্নিত.
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধের কারণে বিশ্বব্যাপী পণ্য সরবরাহ ব্যবস্থা বা 'সাপ্লাই চেইন' মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যের আকাশপথ অবরুদ্ধ থাকায় পণ্যবাহী বিমান চলাচলও থমকে গেছে।.
বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই সংঘাত যত দীর্ঘস্থায়ী হবে, বিশ্বজুড়ে বিভিন্ন পণ্যের সংকট এবং দামের ওপর তার প্রভাব তত বাড়বে। সিরাকিউজ ইউনিভার্সিটির সাপ্লাই চেইন বিশেষজ্ঞ অধ্যাপক প্যাট্রিক পেনফিল্ড বার্তা সংস্থা এপি-কে বলেন, পণ্যের প্রাপ্যতা ও বাজারদরের ওপর এর বড় ধরণের প্রভাব পড়ার শঙ্কা রয়েছে।.
হরমুজ প্রণালী বন্ধ থাকায় অপেক্ষারত জাহাজ। ছবি: সংগৃহীত
জাহাজ চলাচল সংক্রান্ত তথ্য বিশ্লেষণকারী সংস্থা 'ক্লার্কসনস রিসার্চ'-এর হিসাব অনুযায়ী, বর্তমানে পারস্য উপসাগরে প্রায় ৩,২০০টি জাহাজ অলস পড়ে আছে, যা বিশ্বের মোট জাহাজ সক্ষমতার প্রায় ৪ শতাংশ। এর মধ্যে প্রায় ১,২৩০টি জাহাজ মূলত উপসাগরীয় অঞ্চলেই কার্যক্রম পরিচালনা করে থাকে।.
অন্যদিকে, সংস্থাটির তথ্যমতে বিশ্বের ১ শতাংশ জাহাজ সক্ষমতার প্রতিনিধিত্বকারী আরও প্রায় ৫০০টি জাহাজ বর্তমানে পারস্য উপসাগরের বাইরে সংযুক্ত আরব আমিরাত ও ওমানের উপকূলীয় বন্দরগুলোতে প্রবেশের অপেক্ষায় আটকা পড়ে আছে। সংঘাতের কারণে এসব পণ্যবাহী জাহাজ গন্তব্যে পৌঁছাতে পারছে না।.
তেহরানে আজ রাতে শুরু হচ্ছে খামেনির তিন দিনব্যাপী স্মরণ অনুষ্ঠান.
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্মরণে আজ বুধবার রাত থেকে তেহরানে তিন দিনব্যাপী এক স্মরণ অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। দেশটির সংবাদ সংস্থা তাসনিম নিউজ এই তথ্য জানিয়েছে।.
প্রতিবেদন অনুযায়ী, আজ স্থানীয় সময় রাত ১০টায় তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে খামেনির সমর্থকরা সমবেত হবেন। এই সভার মাধ্যমেই তিন দিনের আনুষ্ঠানিক শোক পালন ও স্মরণ সভা শুরু হবে।.
এদিকে খামেনির শেষকৃত্য বা দাফনের বিষয়ে এখনো পরিকল্পনা চূড়ান্ত করার কাজ চলছে। বিস্তারিত সময়সূচি শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।.
করাচি ও লাহোর থেকে 'ননইমার্জেন্সি' কর্মীদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের.
পাকিস্তানের করাচি ও লাহোর কনস্যুলেটে কর্মরত 'ননইমার্জেন্সি' কর্মী (জরুরী নয় এমন) এবং তাদের পরিবারের সদস্যদের অবিলম্বে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ইরানি নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের প্রতিবাদে পাকিস্তানে তীব্র মার্কিনবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।.
রোববার করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে ভয়াবহ বিক্ষোভ দমনে পুলিশ শক্ত অবস্থান নেয়। ছবি: রয়টার্স
গত রবিবার করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে এক ভয়াবহ বিক্ষোভ চলাকালে অন্তত ১০ জন নিহত এবং ৬০ জন আহত হন। বিক্ষোভকারীদের একটি অংশ কনস্যুলেট ভবনে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বড় ধরনের সংঘর্ষ বাধে। দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে চলা সহিংসতায় এ পর্যন্ত মোট ২৪ জন প্রাণ হারিয়েছেন।.
মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ইরানের ৪০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ.
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তু লক্ষ্য করে তারা ১৭তম বারের মতো আকাশপথে হামলা শুরু করেছে। এই দফায় ৪০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।.
হরমুজ প্রণালীর 'পূর্ণ নিয়ন্ত্রণ' নেওয়ার দাবি ইরানের.
ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এখন তাদের 'পূর্ণ নিয়ন্ত্রণে' রয়েছে। এর আগে ইরান এই আন্তর্জাতিক জলপথ বন্ধের হুঁশিয়ারি দিয়েছিল।.
ইরানের সংবাদ সংস্থা ফারস নিউজের প্রতিবেদন অনুযায়ী, আইআরজিসি নৌবাহিনীর কর্মকর্তা মোহাম্মদ আকবরজাদে এক বিবৃতিতে বলেছেন, 'বর্তমানে হরমুজ প্রণালী ইসলামি প্রজাতন্ত্রের নৌবাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।'.
ইরানের এই ঘোষণা এমন এক সময়ে এসেছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তেলের ট্যাংকারগুলোকে নিরাপদে পার করার জন্য তিনি ওই অঞ্চলে মার্কিন নৌবাহিনী মোতায়েন করতে প্রস্তুত। মূলত মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।.
হরমুজ প্রণালী বন্ধ থাকলে কয়েক দিনের মধ্যে তেল উৎপাদন কমাতে বাধ্য হবে ইরাক ও কুয়েত: জেপি মরগান.
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী যদি বন্ধ থাকে, তবে কয়েক দিনের মধ্যেই ইরাক এবং কুয়েতের অপরিশোধিত তেল সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। জেপি মরগানের বিশ্লেষকদের মতে, সংঘাতের অষ্টম দিনে তেলের এই সরবরাহ দৈনিক ৩৩ লাখ ব্যারেল পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।.
জেপি মরগান মঙ্গলবার জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে অপরিশোধিত তেল রপ্তানি বন্ধ করতে বাধ্য হওয়ার আগে ইরাকের হাতে বড়জোর তিন দিন এবং কুয়েতের হাতে ১৪ দিন সময় আছে।.
বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন ভূপাতিত.
ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি ড্রোন গুলি করে নামানো হয়েছে। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি আজ এ তথ্য জানিয়েছে।.
এর আগে ওই এলাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের লজিস্টিক্যাল সাপোর্ট ক্যাম্প (রসদ সহায়তা কেন্দ্র) লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর খবর পাওয়া গিয়েছিল। একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, ড্রোনটি ভূপাতিত করায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।.
ইরাকের সিকিউরিটি মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, গতকালও বিমানবন্দরের উপকণ্ঠে একই ধরনের একটি ড্রোন হামলা নস্যাৎ করে দেওয়া হয়েছিল। .
বৈরুতে হামলার লক্ষ্যবস্তু করা ভবনগুলো থেকে সরে যাওয়ার নির্দেশ দিল ইসরায়েল.
ইসরায়েলি সামরিক বাহিনীর আরবি ভাষার মুখপাত্র বৈরুতের দক্ষিণ শহরতলির হারেত হরিক এলাকার বাসিন্দাদের জন্য নতুন করে ঘরবাড়ি ছাড়ার নির্দেশ জারি করেছেন।.
মুখপাত্র লেবাননের রাজধানীর একটি মানচিত্র প্রকাশ করেছেন যেখানে কিছু ভবন লাল রঙে চিহ্নিত করা হয়েছে। তিনি সতর্ক করে বলেছেন যে, ওই ভবনগুলো 'হিজবুল্লাহর সাথে সংশ্লিষ্ট', তাই মানুষকে দ্রুত সেখান থেকে সরে যেতে হবে।.
বৈরুতের দক্ষিণাঞ্চলে ধোঁয়া উঠতে দেখা গেছে। ছবি: রয়টার্স
জনসাধারণের উদ্দেশ্যে মুখপাত্র বলেন, 'আপনার এবং আপনার পরিবারের সদস্যদের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে এই ভবনগুলো খালি করা এবং মানচিত্রে দেখানো অনুযায়ী সেগুলো থেকে অন্তত ৩০০ মিটার দূরে সরে থাকা প্রয়োজন।'.
সংঘাতের মধ্যেই হরমুজ প্রণালী পেরিয়ে আরব আমিরাতে তেলের ট্যাংকার.
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে পারস্য উপসাগরে জাহাজ চলাচল কঠোরভাবে বিঘ্নিত হওয়ার মধ্যেই একটি তেলের ট্যাংকার হরমুজ প্রণালী পেরিয়ে সংযুক্ত আরব আমিরাতের একটি বন্দরে পৌঁছেছে।.
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, 'পোলা' নামের ওই ট্যাংকারটি গত ২ মার্চ হরমুজ প্রণালীর কাছাকাছি পৌঁছার পর তার অবস্থান শনাক্তকারী যন্ত্র বা ট্র্যাকার বন্ধ করে দেয়। জাহাজ ট্র্যাকিং ডেটা এবং বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবার এটিকে পুনরায় আবুধাবির উপকূলে দেখা গেছে।.
বাণিজ্য সংশ্লিষ্ট দুটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, ট্যাংকারটি বর্তমানে জেবেল ধানা বন্দরের দিকে যাচ্ছে। সেখান থেকে এটি থাইল্যান্ডের উদ্দেশ্যে আবুধাবির 'মোরবান ক্রুড' বা অপরিশোধিত তেল পরিবহণ করবে।.
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে তেহরানের হুমকির কারণে এই অঞ্চলে নৌ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। উত্তেজনার প্রভাবে কাতার থেকে ইরাক পর্যন্ত বিভিন্ন দেশে জ্বালানি উৎপাদনও বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। এমন পরিস্থিতির মধ্যে এই তেলের ট্যাংকারটির যাত্রা এক বিরল ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।.
প্রয়োজন হলে মধ্যপ্রাচ্যে জাহাজ সুরক্ষায় সামরিক এসকর্ট দেবে মার্কিন নৌবাহিনী: ট্রাম্প.
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, প্রয়োজন হলে মধ্যপ্রাচ্যে চলাচলকারী জাহাজগুলোকে মার্কিন নৌবাহিনী সুরক্ষা দেবে। যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের যুদ্ধের ফলে সৃষ্ট জ্বালানি সরবরাহ সংকট ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি জানান।.
বিশ্বের মোট তেল ও গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ইরান ও সংযুক্ত আরব আমিরাতের মাঝখানে অবস্থিত এই সরু জলপথটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ইরান জাহাজে 'আগুন ধরিয়ে দেওয়ার' হুমকি দেওয়ার পর ওই পথ দিয়ে জাহাজ চলাচল প্রায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে।.
ট্রাম্প বলেন, বিশ্বের জ্বালানি সরবরাহের 'অবাধ প্রবাহ' নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সরকার ওই অঞ্চলে কার্যরত সব শিপিং কোম্পানিকে 'খুবই যুক্তিসংগত মূল্যে' ঝুঁকি বিমা (রিস্ক ইনশিওরেন্স) দেবে।.
তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এসব আশ্বাস কোম্পানিগুলোর উদ্বেগ কমাতে যথেষ্ট নাও হতে পারে।.
ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদ রাশিয়া ও চীনের.
ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি হামলার তীব্র সমালোচনা করেছেন রাশিয়া ও চীনের পররাষ্ট্রমন্ত্রীরা। চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই ইসরায়েলকে অবিলম্বে এই হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।.
অন্যদিকে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরান পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে—মস্কো এমন কোনো প্রমাণ পায়নি।.
ইরানের ইসফাহানে আজ সকাল থেকেই ধোঁয়া উড়তে দখা গেছে। ছবি: সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংগৃহীত/সিএনএন
ওমান থেকে ব্রিটিশ নাগরিকদের সরিয়ে নিতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করল যুক্তরাজ্য.
ওমান থেকে ব্রিটিশ নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছে যুক্তরাজ্য সরকার। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে যারা নিজ দেশে ফিরতে চান, তাদের সহায়তায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।.
যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর (ফরেন অফিস) জানিয়েছে, বিশেষ এই বাণিজ্যিক ফ্লাইটটি ওমানের মাস্কাট থেকে ৪ মার্চ স্থানীয় সময় রাত ১১টায় লন্ডনের উদ্দেশ্যে রওনা হবে। এই যাত্রায় শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের মতো সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ নাগরিকদের অগ্রাধিকার দেওয়া হবে।.
পররাষ্ট্র দপ্তর আরও জানিয়েছে, যেসব ব্রিটিশ নাগরিক বর্তমানে ওমানে অবস্থান করছেন এবং এর আগে সংযুক্ত আরব আমিরাতে থাকার সময় নিজেদের নাম নিবন্ধন করেছিলেন, তারা এই ফ্লাইটে আসন পেতে চাইলে তাদের দ্রুত নির্ধারিত একটি অনলাইন ফর্ম পূরণ করতে হবে।.
তবে নাগরিকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে বলা হয়েছে, ফরেন অফিস থেকে সরাসরি যোগাযোগ না করা পর্যন্ত কেউ যেন মাস্কাট বিমানবন্দরে না যান। যুক্তরাজ্য সরকার জানিয়েছে, নাগরিকদের ফিরিয়ে আনতে তারা বিভিন্ন বিমান সংস্থার সঙ্গে নিয়মিত কাজ করছে এবং আরও নতুন নতুন রুটের সন্ধান করছে।.
ইরানে অভ্যুত্থান ঘটাতে কুর্দিদের অস্ত্র দিচ্ছে সিআইএ.
ইরানে গণ-অভ্যুত্থান ঘটাতে কুর্দি বাহিনীকে অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ)। এ পরিকল্পনার বিষয়ে অবগত একাধিক সূত্র সংবাদমাধ্যম সিএনএনকে এ তথ্য জানিয়েছে।.
সূত্রগুলো বলছে, ইরাকের কুর্দি নেতা ও ইরানের বিরোধী গোষ্ঠীগুলোকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।.
মূলত ইরাকের কুর্দিস্তান অঞ্চল ঘিরে ইরান-ইরাক সীমান্তে ইরানি কুর্দিদের সশস্ত্র গোষ্ঠীগুলোর হাজার হাজার যোদ্ধা সক্রিয় রয়েছেন। যুদ্ধ শুরুর পর থেকে এসব গোষ্ঠীর কয়েকটি প্রকাশ্য বিবৃতি দিয়ে বড় ধরনের সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে। একই সঙ্গে ইরানের সামরিক বাহিনীর সদস্যদের দলত্যাগেরও আহ্বান জানিয়েছে তারা।.
সৌদি আরবে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করল দেশটির সামরিক বাহিনী.
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সরকারি মুখপাত্র জানিয়েছেন, দেশটির সামরিক বাহিনী দেশের পূর্বাঞ্চলে একটি ড্রোন শনাক্ত করার পর তা ধ্বংস করেছে।.
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এর আগে বুধবার সকালে রাজধানী রিয়াদের দক্ষিণ-পূর্বে অবস্থিত আল-খারজ অঞ্চলে আরও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। আঞ্চলিক উত্তেজনার মধ্যে এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করল সৌদি বাহিনী।.
দক্ষিণ লেবাননে নতুন করে এলাকা ছাড়ার নির্দেশ দিল ইসরায়েল.
দক্ষিণ লেবাননের আরও ১৩টি গ্রাম ও শহরের বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।.
জোরপূর্বক উচ্ছেদের এই নির্দেশনার তালিকায় রয়েছে কানা, কাফর কিলা এবং মাজদাল জউনের মতো এলাকাগুলো।.
৪ মার্চ ইসরায়েলের বিমান হামলার পর উদ্ধারকারীরা লেবাননের আরামুন শহরে উদ্ধারকাজ চালাচ্ছেন। ছবি: এএফপি
এর মাত্র কয়েক ঘণ্টা আগে আরও ১৬টি গ্রাম ও শহরের বাসিন্দাদের জন্য একই ধরনের নির্দেশ জারি করেছিল ইসরায়েল। এছাড়া গতকালও অন্তত ৫০টি জনপদের মানুষকে এলাকা ছাড়ার হুমকি দিয়েছিল ইসরায়েলি বাহিনী।.
মূলত হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান জোরদার করার অংশ হিসেবেই একের পর এক এলাকা খালি করার এই নির্দেশ দেওয়া হচ্ছে।.
নিরাপত্তা ঝুঁকির কারণে সাইপ্রাস ছাড়ার অনুমতি পেলেন মার্কিন দূতাবাসের কর্মীরা.
মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া সংঘাতের কারণে সৃষ্ট 'নিরাপত্তা ঝুঁকির' কথা উল্লেখ করে মার্কিন নাগরিকদের সাইপ্রাস ভ্রমণের বিষয়টি পুনর্বিবেচনা করতে বলা হয়েছে। একই সঙ্গে দেশটিতে কর্মরত যুক্তরাষ্ট্রের জরুরি কাজের সঙ্গে যুক্ত নন এমন সরকারি কর্মচারী এবং তাদের পরিবারকে সাইপ্রাস ত্যাগের অনুমতি দেওয়া হয়েছে।.
মার্কিন পররাষ্ট্র দপ্তর একটি নিরাপত্তা সতর্কবার্তায় সাইপ্রাসের জন্য তাদের হালনাগাদ ভ্রমণ নির্দেশিকা প্রকাশ করেছে।.
এর আগে মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জর্ডান, ওমান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের জন্য নিরাপত্তা ঝুঁকির মাত্রা বাড়িয়ে দেওয়ার কথা জানায়।.
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের এক ডজনেরও বেশি দেশ থেকে মার্কিন নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।.
বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন স্থাপনায় ড্রোন হামলা.
ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত মার্কিন দূতাবাসের একটি লজিস্টিক সহায়তা ক্যাম্পে ড্রোন হামলা চালানো হয়েছে। আল জাজিরা আরবির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।.
আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত.
আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা হোসাইনি খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন।ইরানের বিশেষজ্ঞ পরিষদ তাকে খামেনির উত্তরসূরি হিসেবে মনোনীত করেছে।.
গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ বিমান হামলায় ৩৬ বছর ধরে ইরান শাসন করা আয়াতুল্লাহ খামেনি নিহত হন। হামলার সময় তিনি তার বাসভবনের ভেতরে ছিলেন। ওই হামলায় তার সঙ্গে তার মেয়ে, জামাতা এবং নাতনিও প্রাণ হারান। খামেনির স্ত্রী মানসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহ হামলায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।.
মোজতবা হোসাইনি খামেনি। ছবি: সংগৃহীত
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, খামেনিকে পবিত্র শহর মাশহাদে দাফন করা হবে এবং রাজধানী তেহরানে একটি 'বিশাল বিদায় অনুষ্ঠান' আয়োজন করা হবে। তবে দাফনের সুনির্দিষ্ট তারিখ এখনো প্রকাশ করা হয়নি।.
আয়াতুল্লাহ খামেনির দ্বিতীয় পুত্র মোজতবা খামেনি পর্দার আড়াল থেকে ব্যাপক প্রভাব বিস্তার করেন বলে ধারণা করা হয়। ইরানের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী 'ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কোর' (আইআরজিসি) এবং আধাসামরিক বাহিনী 'বাসিজ'-এর সঙ্গে তার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।.
লেবাননের হাজমিয়েতে কোনো সতর্কতা ছাড়াই একটি হোটেলে ইসরায়েলি বাহিনীর বোমা হামলা.
গত কয়েক ঘণ্টায় বৃহত্তর বৈরুতের হাজমিয়ে এবং বাবদা সীমান্তের একটি এলাকায় বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। কোনো ধরনের আগাম সতর্কতা ছাড়াই এই হামলা চালানো হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি কোনো সুনির্দিষ্ট ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে চালানো একটি টার্গেটেড হামলা হতে পারে।.
হামলাটি চালানো হয়েছে 'কমফোর্ট হোটেল' লক্ষ্য করে। সেখানে ঠিক কতজন হতাহত হয়েছেন, সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ইসরায়েলি সামরিক বাহিনীও এখন পর্যন্ত পরিষ্কার করেনি যে ঠিক কাকে বা কী লক্ষ্য করে তারা এই অভিযান চালিয়েছে।.
ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলে সতর্কতা জারি.
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে পুনরায় ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা ইতোমধ্যে সেই হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে।.
জনসাধারণকে সতর্ক করে নিরাপদ আশ্রয়ে প্রবেশ করতে এবং নতুন কোনো নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে নির্দেশ দেওয়া হয়েছে।.
সামরিক বাহিনী আরও জানিয়েছে, 'সুনির্দিষ্ট নির্দেশনা পাওয়ার পরেই কেবল নিরাপদ স্থান থেকে বের হওয়া যাবে। হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম অব্যাহত রাখুন।'.
একটি সাবমেরিনসহ ইরানের ১৭টি জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের.
ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে দেশটির একটি সাবমেরিনসহ অন্তত ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন বাহিনীর প্রধান মঙ্গলবার এক ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।.
ইউএস সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় বলেন, 'সহজ কথায়, আমাদের লক্ষ্য হলো এমন সব সক্ষমতা ধ্বংস করা, যা আমাদের ওপর হামলা চালাতে পারে।' তিনি জানান, বি-২ ও বি-১ বোমারু বিমানের মাধ্যমে অত্যন্ত নিখুঁত ও 'সার্জিক্যাল স্ট্রাইক' পরিচালনা করা হচ্ছে।.
অ্যাডমিরাল কুপার আরও বলেন, 'আমরা পুরো ইরানি নৌবাহিনীকে কার্যত অচল করে দিচ্ছি। এ পর্যন্ত আমরা ১৭টি জাহাজ ধ্বংস করেছি। এর মধ্যে ইরানের সবচেয়ে কার্যকর সাবমেরিনটিও রয়েছে, যা এখন সম্পূর্ণ অকেজো।'.
তিনি দাবি করেন, কয়েক দশক ধরে ইরান আন্তর্জাতিক জাহাজ চলাচলে বিঘ্ন ঘটালেও বর্তমানে আরব উপসাগর, হরমুজ প্রণালী কিংবা ওমান উপসাগরে কোনো ইরানি জাহাজ সচল নেই। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, 'আমরা থামব না।'.
ইরানের বিরুদ্ধে এই সামরিক অভিযানের নাম দেওয়া হয়েছে 'অপারেশন এপিক ফিউরি'। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ইরানের নৌবাহিনীকে ধ্বংস করাই এ অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য। অ্যাডমিরাল কুপার জানান, মিশনে ৫০ হাজারের বেশি মার্কিন সেনা ও ২০০টির বেশি যুদ্ধবিমান অংশ নিচ্ছে এবং দিন-রাত ২৪ ঘণ্টা হামলা অব্যাহত রয়েছে।.
তিনি বলেন, 'অভিযান শুরুর ১০০ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই আমরা দুই হাজারের বেশি যুদ্ধাস্ত্র ব্যবহার করে প্রায় দুই হাজার লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছি।'.
অ্যাডমিরাল কুপার আরও জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান এ পর্যন্ত ৫০০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দুই হাজারের বেশি ড্রোন নিক্ষেপ করেছে। তবে তার দাবি, তেহরানের পাল্টা আঘাত হানার সক্ষমতা দ্রুত হ্রাস পাচ্ছে।.
লেবাননের বালবেকে ইসরায়েলি হামলায় ৪ জন নিহত, আহত ৬.
লেবাননের পূর্বাঞ্চলীয় শহর বালবেকের একটি আবাসিক এলাকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলার খবর পাওয়া গেছে।.
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, এই হামলায় অন্তত চারজন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন। আজ ভোরের দিকে শহরটির আল মিত্রবা এলাকায় অবস্থিত একটি আবাসিক ভবন লক্ষ্য করে এই হামলা চালানো হয়।.
প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামলার ফলে ভবনটি ধসে পড়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের জীবিত উদ্ধারে বর্তমানে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু হয়েছে। উদ্ধারকর্মীরা এখনও সেখানে কাজ করে যাচ্ছেন।.
ইরান থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করল ইসরায়েল.
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তাদের সাম্প্রতিক হামলার জবাবে ইরা.
Ajker Bogura / Md Shourov Hossain
আপনার মতামত লিখুন: