• ঢাকা
  • বুধবার, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

গাবতলীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ঝটিকা মিছিল, আওয়ামী লীগ নেতা শামসুজ্জোহা শিহাব গ্রেফতার


Ajker Bogura ; প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:৩৪ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়ার গাবতলী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মসূচিকে কেন্দ্র করে অভিযান চালিয়ে মোঃ শামসুজ্জোহা (ওরফে শিহাব) নামে এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।.

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার (২৩ জুন) নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাবতলী উপজেলা আওয়ামী লীগ নেতা শামসুজ্জোহা শিহাবের নেতৃত্বে উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের লাংলু হাট থেকে ডাকু মারা গ্রামের পাকা সড়কে একটি ঝটিকা মিছিল বের করা হয়।.

মিছিলের খবর পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করে মিছিলের নেতৃত্বদানকারী শামসুজ্জোহা শিহাবকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি গাবতলী উপজেলার তরফ ভাইখা গ্রামের আজিজুর রহমানের ছেলে মোঃ শামসুজ্জোহা (২৩)।.

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ