বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৈইগাড়ী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মইনুল ইসলাম আহত হয়েছেন। সোমবার (৯ জুন) রাত আনুমানিক ১০টার দিকে বনানী ও ফুলতলা এলাকার মাঝামাঝি পেপসি কোম্পানির সামনের সড়কে এ ঘটনা ঘটে।.
স্থানীয় সূত্রে জানা যায়, একটি মামলার তদন্ত কার্যক্রম শেষে শাজাহানপুর থানা থেকে কৈইগাড়ী পুলিশ ফাঁড়িতে ফেরার পথে এসআই মইনুল ইসলামের গতিরোধ করে কয়েকজন দুর্বৃত্ত। এ সময় তার কাছে থাকা মামলার প্রয়োজনীয় কিছু কাগজপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।.
আহত অবস্থায় এসআই মইনুল ইসলামকে উদ্ধার করে এক অটোরিকশা চালক বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। তার ডান পায়ের হাঁটুর নিচে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।.
ঘটনার পর পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: