আল-আমিন টহল দলের অন্যান্য সদস্যরা তৎক্ষণাৎ ট্রাকটির পিছু ধাওয়া শুরু করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাই হওয়া ট্রাকের চালক টহল পুলিশের পিকআপ ভ্যানকে চাপা দিয়ে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে ট্রাকটি গোগা ব্রিজ এলাকায় পৌঁছালে টহল পুলিশ দ্রুত ট্রাকটির সামনে এসে ব্যারিকেড সৃষ্টি করে। পরিস্থিতি বেগতিক দেখে ট্রাক চালক ট্রাকটি রাস্তাতেই ফেলে রেখে পার্শ্ববর্তী জঙ্গলের ভিতরে পালিয়ে যায়।