• ঢাকা
  • শুক্রবার, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ; ০৭ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না রেজিস্ট্রেশন ও ফিটনেস


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ০১ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:১৮ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশের সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে আজ (১ আগস্ট) থেকে সব গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, নতুন নিবন্ধন এবং ফিটনেস সনদ প্রদান বা নবায়নের জন্য প্রতিটি গণপরিবহনে জিপিএস সংযুক্ত থাকতে হবে এবং যানবাহন চলাচলের সময় সেটি সচল রাখাও বাধ্যতামূলক।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জানিয়েছে, ১ আগস্ট থেকে জিপিএস সংযোজন কার্যক্রম শুরু হচ্ছে এবং ১৫ আগস্ট থেকে নিবন্ধিত গণপরিবহনে জিপিএস সংযোজনের আবেদন গ্রহণ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে জিপিএস সংযুক্ত না হলে সংশ্লিষ্ট যানবাহনের রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ প্রদান বা নবায়ন করা হবে না।
বিশেষজ্ঞদের মতে, জিপিএস ব্যবহারের ফলে যানবাহনের অবস্থান, গতি, রুট অনুসরণ এবং চালকের কার্যক্রম পর্যবেক্ষণ সহজ হবে। দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণ, গাড়ি চুরি বা নিখোঁজ হওয়ার ঘটনায় দ্রুত অবস্থান শনাক্ত এবং নিরাপদ সড়ক ব্যবস্থাপনা নিশ্চিত করতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তবে পরিবহন মালিকরা বলছেন, বিভিন্ন ব্যয় বৃদ্ধির কারণে স্বল্প সময়ের মধ্যে সব যানবাহনে জিপিএস সংযোজন করা চ্যালেঞ্জ হতে পারে। পাশাপাশি বিশেষজ্ঞরা জোর দিয়েছেন, জিপিএস থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ ও কার্যকর আইন প্রয়োগ নিশ্চিত করতে বিআরটিএর প্রযুক্তিগত সক্ষমতা এবং দক্ষ জনবল বৃদ্ধির ওপর।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ