জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে আবারও সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে দুই কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সেল থেকে জারি করা এক নোটিশে জানানো হয়, তার কিছু বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া মন্তব্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলে অভিযোগ ওঠায় কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ২০২৫ সালের এপ্রিলে জেলা প্রশাসক নিয়োগে হস্তক্ষেপ ও এনসিটিবির পাঠ্যবইয়ের কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগের প্রেক্ষিতে তাকেও সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল। পরে সেই আদেশ প্রত্যাহার করে তাকে সাংগঠনিক দায়িত্বে ফিরিয়ে আনা হয়।এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও গাজী সালাউদ্দিন তানভীরের বক্তব্য পাওয়া যায়নি।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: