• ঢাকা
  • মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ০৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ার আদমদীঘিতে পর্নোগ্রাফি মামলার আসামি ‘মৃধা’সহ গ্রেফতার ৩, আদালতে প্রেরণ


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ০৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:০০ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়ার আদমদীঘি থানায় দায়ের করা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর মামলায় অভিযুক্ত এক আসামিসহ পৃথক অভিযানে আরও দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ এপ্রিল ২০২৬) এসআই মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে মামলা নং-০৯ (তারিখ: ০৫/০৪/২০২৬) এর অধীনে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮(১), ৮(২), ৮(৩), ৮(৪) ও ৮(৭) ধারায় অভিযুক্ত আরাফাত হাসান আবিদ (ওরফে মৃধা) (২১)-কে গ্রেফতার করা হয়। একইসঙ্গে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় সান্তাহার চা বাগান এলাকার সুজন কর্মকারকে আটক করা হয়। এছাড়া পৃথক আরেকটি অভিযানে সিআর নরমাল ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ রেজাউল ইসলাম বাবুকেও গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত তিনজনকেই প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে আদমদীঘি থানা পুলিশ।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ