• ঢাকা
  • শুক্রবার, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ০৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় নির্বাচনী সহিংসতায় আহত আলাল কসাইয়ের মৃত্যু, ২৮ জনের নামে মামলা


Ajker Bogura ; প্রকাশিত: শুক্রবার, ০৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:২৬ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়ায় ফতেহ আলী বাজার কাঁচামাল ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতায় গুরুতর আহত আলাল শেখ (৪৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি বগুড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চকসূত্রাপুর পশ্চিম পাড়ার বাসিন্দা এবং সিদ্দিকুর রহমান মেরু কসাইয়ের ছেলে।
পরিবার ও মামলার সূত্রে জানা যায়, গত ২৮ মার্চ সকাল সাড়ে ৯টার দিকে আলাল শেখ হরিণ মার্কার প্রার্থী হিসেবে ভোট দিতে কেন্দ্রে গেলে প্রতিপক্ষের লোকজন তাকে তুলে নিয়ে যায়। পরে তাকে লাঠি, হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর রাত ৪টার দিকে তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় নিহতের বাবা সিদ্দিকুর রহমান মেরু শেখ বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলার পর বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ চারজন আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।
উল্লেখ্য, নিহত আলাল শেখের বিরুদ্ধে পূর্বে বিদ্যুৎ সংক্রান্ত মামলা, হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা ছিল বলে জানা গেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ