• ঢাকা
  • শুক্রবার, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

মূল্যবৃদ্ধির পর জ্বালানি তেলের সরবরাহ বৃদ্ধি


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:২২ পিএম
ছবি : প্রতীকী
ছবি : প্রতীকী

মূল্যবৃদ্ধির পর জ্বালানি তেলের সরবরাহ বৃদ্ধি করলো বিপিসি
দেশে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের পর চাহিদা পরিস্থিতি বিবেচনায় সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
রবিবার (১৯ এপ্রিল) এক বার্তায় বিপিসি জানায়, সোমবার (২০ এপ্রিল) থেকে জ্বালানি তেল বিক্রি বাড়ানো হবে। নতুন নির্দেশনা অনুযায়ী অকটেন ২০ শতাংশ এবং পেট্রোল ও ডিজেল ১০ শতাংশ বেশি সরবরাহ করা হবে।
বিপিসির নির্দেশনায় বলা হয়েছে, ডিলার ও ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে বর্ধিত হারে জ্বালানি তেল বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন হিসাবে দৈনিক সরবরাহ নির্ধারণ করা হয়েছে—
ডিজেল: ১৩ হাজার ৪৮ মেট্রিক টন
পেট্রোল: ১ হাজার ৫১১ মেট্রিক টন
অকটেন: ১ হাজার ৪২২ মেট্রিক টন
বিপিসি জানিয়েছে, বাজারে চাহিদা ও সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়মিত পর্যবেক্ষণের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ