• ঢাকা
  • রবিবার, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ০৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

আগামী বছর থেকে শূন্য পাসের হার প্রতিষ্ঠানের এমপিও বাতিল: শিক্ষামন্ত্রী


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:৪৬ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শূন্য পাসের হার হলে আগামী বছর থেকে এমপিও বাতিল করা হবে—এমন ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী । শনিবার দুপুরে -তে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। সভাটি এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬ উপলক্ষে কুমিল্লা শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে অনুষ্ঠিত হয়।
শিক্ষামন্ত্রী বলেন, নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করা এবং শিক্ষার মান পুনরুদ্ধারের লক্ষ্যে সরকার কঠোর অবস্থানে যাচ্ছে। চলতি বছরে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাসের হার থাকবে, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে এমপিও বাতিল করা না হলেও আগামী বছর থেকে এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
তিনি আরও জানান, পরীক্ষা কেন্দ্রগুলোতে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হবে। যেসব প্রতিষ্ঠানের আর্থিক সীমাবদ্ধতা রয়েছে, প্রয়োজনে সরকার তাদের সহায়তা দেবে। পাশাপাশি বিদ্যুৎ বিভ্রাটের কারণে রেকর্ডিং বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি এড়াতে আইপিএস ব্যবস্থাও রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রী সতর্ক করে বলেন, প্রশ্নফাঁস বা কোনো ধরনের অনিয়ম কোনোভাবেই সহ্য করা হবে না। পরীক্ষায় নকল ধরা পড়লে সংশ্লিষ্ট কেন্দ্র সচিবকে দায়ী করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কোচিং সেন্টারের প্রসঙ্গে তিনি বলেন, ধীরে ধীরে কোচিং নির্ভরতা কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। তবে এটি আইন করে নয়, বরং শিক্ষা ব্যবস্থার গুণগত উন্নয়নের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে।.

 . .

Ajker Bogura / ডি আর/ এসএ

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ